শামসুরের অলরাউন্ড নৈপুণ্যে মোহামেডানের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৭, ১৫:৪৫আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৫:৫০

শামসুরের অলরাউন্ড নৈপুণ্যে মোহামেডানের জয় বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল মোহামেডান ও ভিক্টোরিয়া। আর সেই ম্যাচটিই আচমকা বৃষ্টির কারণে কমিয়ে আনা হয় ৪০ ওভারে। ম্যাচটি সহজেই জিতেছে মোহামেডান। ভিক্টোরিয়ার দেওয়া ১৫৫ রান তারা তিন উইকেট হারিয়ে পার করে ফেলে। হাতেও ছিল দশ ওভার। ৫ ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মোহামেডান।

রবিবার বৃষ্টির কারণে বিকেএসপির ফ্ল্যাট উইকেট হয়ে ওঠে স্পিন স্বর্গ। মোহামেডানের অধিনায়ক তার স্পিনারদের জন্যই সুযোগটা তৈরি করে দেন। উইকেটে এমনই টার্ন ছিল যে ব্যাটসম্যান শামসুরও বল হাতে তুলে নেন দুটি উইকেট। ব্যাট হাতে ৭৪ রান এবং বল হাতে দুই উইকেটের সুবাদে ম্যাচ সেরার পুরস্কারও উঠে তার হাতে।

শুরুতে টস জিতে ভিক্টোরিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মোহামেডান অধিনায়ক রকিবুল হাসান। আগে ব্যাটিং করা মোহামেডান দুই স্পিনার তাইজুল ইসলাম ও এনামুল হক জুনিয়রের ঘূর্ণিতে পড়ে ৪০ ওভারে ১৫৪ রান তুলতেই অলআউট হয়ে যায়।

ভিক্টোরিয়ার হয়ে সর্বোচ্চ রান করেছেন ওপেনার রুবেল মিয়া। এনামুলের বলে বোল্ড হওয়ার আগে খেলেছেন ৪২ রানের ইনিংস। এছাড়া মঈনুল ইসলাম ২৭ ও রবিন বাসিত খেলেছেন ২১ রানের ইনিংস।

মোহামেডানের হয়ে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৩৭ রান খরচায় নিয়েছেন চারটি উইকেট। এছাড়া এনমুল হক জুনিয়র তিনটি এবং শামসুর রহমান দুটি করে উইকেট নিয়েছেন।

জয় পেলেও ১৫৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে মোহামেডান। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান ওপেনার সৈকত আলী। তবে শামসুর রহমান ও রকিবুল হাসান মিলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। রকিবুল ব্যক্তিগত ২০ রানে ফিরে গেলে মিডল অর্ডার ব্যাটসম্যান অভিষেক মিত্র ক্রিজে নামেন। বাকি সময়ে শামসুর ও অভিষেক মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। এই সময়েই শামসুর চলতি লিগের প্রথম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। ৭৪ বলে ৭ চার ও ২ ছক্কায় তিনি তার অপরাজিত ৭৬ রানের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া অভিষেক ৩৯ রানে অপরাজিত থাকেন।

ভিক্টোরিয়ার বোলারদের মধ্যে মাহবুবুল আলম, মঈনুল ইসলাম ও মনির হোসেন একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম