সরকার অনুমতি দিলেই ভারত-পাকিস্তান সিরিজ: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০১৭, ২২:০১আপডেট : ০৭ মে ২০১৭, ২২:০১

সরকার অনুমতি দিলেই ভারত-পাকিস্তান সিরিজ: বিসিসিআই পাকিস্তানের সঙ্গে ২০১৪ সালে করা সমঝোতা চুক্তিকে (এমওইউ) ‘শুধুমাত্র একটি চিঠি’ আখ্যা দিয়ে পিসিবির আইনি নোটিশের প্রতিক্রিয়া জানাল ভারত ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। এটাকে কোনও ‘চুক্তি’ নয় উল্লেখ করে তারা জানিয়েছে, ভারত সরকারের অনুমতি মিললেই হবে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ।

ভারতের ক্রিকেট বোর্ডের সেক্রেটারি অমিতাভ চৌধুরী বলেছেন, পিসিবির সঙ্গে চুক্তির ধরন নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই। পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে হলে ভারত সরকারের কাছ থেকে অনুমোদন দরকার বিসিসিআই’র।

দুই দেশের রাজনৈতিক অস্থিরতা যে ক্রিকেটেও প্রভাব ফেলছে সেটা স্পষ্ট অমিতাভের বক্তব্যে, ‘আমি নিশ্চিত করতে পারি এটা সেই বিষয় যার জন্য সরকারের অনুমতি পেতে হবে। একটা বিষয় অবশ্যই জানাতে হবে যে পাকিস্তানের সঙ্গে এফটিপির কথা উল্লেখ করে গত মার্চে সরকারের কাছে লিখিত দিয়েছিল বিসিসিআই। তাদের কাছ থেকে কোনও বক্তব্য না শোনা পর্যন্ত আমি মন্তব্য করতে পারি না। ক্রিকেটের কথা ভেবে এ চুক্তিকে সম্মান জানানোর চেষ্টা দুপক্ষই করেছে।’ সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের