সফর চূড়ান্ত করতে ভারতকে টোপ দিল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
১০ মে ২০১৭, ১৩:৪৫আপডেট : ১০ মে ২০১৭, ১৩:৫১

সফর চূড়ান্ত করতে ভারতকে টোপ দিল দক্ষিণ আফ্রিকা আগামী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের কথা রয়েছে ভারতের। যদিও এ নিয়ে কোনও কিছু চূড়ান্ত করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাই আসন্ন আইপিএলের কথা মাথায় রেখেই এক ধরনের টোপ দিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ)। তারা চাইছে এই সফর চূড়ান্ত হলেই আইপিএলে প্রোটিয়া ক্রিকেটারদের খেলার অনুমতি দিবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড!

সম্প্রতি এ নিয়ে বিসিসিআই-এর কাছে এক ইমেইল পাঠিয়েছে সিএসএ। তার সত্যতা নিশ্চিত করে বিসিসিআই প্রধান নির্বাহী রাহুল জোহরি বলেছেন, ‘এনিয়ে এখনই যোগাযোগ করছি না। সময় হলেই এর উত্তর দেওয়া হবে।’

মূলত সফরটি শুরু হবে বক্সিং ডেতে। কিন্তু ভারত চায় সফরটি হোক জানুয়ারিতে। আর দক্ষিণ আফ্রিকা চায় এটি হোক ডিসেম্বরেই। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড এ নিয়ে চূড়ান্ত করে কিছু না বলাতেই আইপিএলের টোপ দিল সিএসএ। ইতোমধ্যেই ৮ মে চলমান আইপিএল থেকে ফাইনালের আগেই বিদায় নিয়েছেন প্রোটিয়া ক্রিকেটাররা। আসন্ন সেই সফর আসলে হবে কিনা, তা সময় গড়ালেই বলা যাবে।

/এফআইআর/   

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের