কলকাতার মাঠ থেকে জিতে ফিরল মুম্বাই

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০১৭, ০০:৫০আপডেট : ১৪ মে ২০১৭, ০০:৫৫

মুম্বাইয়ের উইকেট উদযাপন শীর্ষস্থানে বসে ছিল আগে থেকেই, জায়গাটা আরও সুসংহত করল মুম্বাই ইন্ডিয়ান্স। শনিবার রাতে কলকাতা নাইট রাইডার্সকে তাদের মাঠেই ৯ রানে হারিয়ে এসেছে রোহিত শর্মারা। সৌরভ তিওয়ারি ও আম্বাতি রাইডুর হাফসেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মুম্বাই করে ১৭৩ রান, জবাবে ৮ উইকেট হারিয়ে কলকাতা করতে পারে ১৬৪।

শুরুতেই মুম্বাই হারায় লেন্ডল সিমন্সের (০) উইকেট। ওই ধাক্কা অবশ্য কাটিয়ে ওঠে তারা সৌরভ ও রোহিতের ব্যাটে। মুম্বাইয়ের অধিনায়ক ২৭ রানে আউট হলেও সৌরভ হাফসেঞ্চুরি পূরণ করে খেলেন ৫২ রানের ইনিংস। তাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে দারুণ এক ইনিংস খেলেন রাইডু। ৩৭ বলে তিনি খেলেন ৬৩ রানের ঝোড়ো ইনিংস, যাতে ছিল ৬টি চার ও ৩টি ছক্কার মার।

১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় কলকাতা সুনিল নারিনকে হারিয়ে (০)। ওই ধাক্কা ক্রিস লিন (২৬) ও গৌতম গম্ভীরের (২১) ব্যাটে কাটিয়ে ওঠলেও কলকাতার রানের গতি বাড়তে দেয়নি মুম্বাইয়ের বোলাররা। তাই মনিশ পান্ডে (৩৩), ইউসুফ পাঠান (২০), কলিন ডি গ্র্যান্ডাহোমের (২৯) ইনিংসগুলো কাজে আসেনি। মুম্বাইয়ের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, বিনয় কুমার ও হার্দিক পান্ডিয়া।

হায়দরাবাদের বড় জয় :

ডেভিড ওয়ার্নার ও বিজয় শঙ্করের হাফসেঞ্চুরিতে বড় জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। কানপুরে গুজরাট লায়ন্সকে হারিয়েছে তারা ৮ উইকেটে। গুজরাটের ১৯.২ ওভারে করা ১৫৪ রান ১১ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে টপকে যায় হায়দরাবাদ। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা।

টস হেরে ব্যাটিংয়ে নামা গুজরাটের শুরুটা হয়েছিল কিন্তু দুর্দান্ত। দুই ওপেনার ডোয়াইন স্মিথ ও ইশান কিষান উদ্বোধনী জুটিতে যোগ করেন ১১১ রান। দুজনই পূরণ করেন হাফসেঞ্চুরি। স্মিথ ৫৪ ও কিষান ৬১ রান করে আউট হওয়ার পর ভেঙে পড়ে গুজরাটের ব্যাটিং লাইনআপ। মোহাম্মদ সিরাজ (৪ ‍উইকেট) ও রশিদ খানের (৩ উইকেট) বোলিংয়ে অলআউট হয়ে যায় তারা ১৫৪ রানে, মানে শেষ ৪৩ রান তুলতে সুরেশ রায়নারা হারায় ১০ উইকেট।

যে রানের লক্ষ্যটা শিখর ধাওয়ান (১৮) ও ময়েসেস হেনরিকসের (৪) উইকেট দুটি হারিয়ে টপকে যায় হায়দরাবাদ। ওয়ার্নার অপরাজিত ছিলেন ৬৯ রানে, আর শঙ্কর খেলেন হার না মানা ৬৩ রানের ইনিংস। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি