স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বালিয়াপুকুর বিদ্যানিকেতন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৭, ২২:২১আপডেট : ১৬ মে ২০১৭, ২২:২৮

স্কুল ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন বালিয়াপুকুর বিদ্যানিকেতন প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেটের শিরোপা জিতেছে রাজশাহীর বালিয়াপুকুর বিদ্যানিকেতন। মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনালে তারা সিলেটের কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজকে ৩৪ রানে হারিয়েছে।

আগের রাতের বৃষ্টিতে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামের আউটফিল্ড ভিজে যাওয়ায় খেলা শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় ৪ ঘণ্টা পর। তাই ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ২৪ ওভারে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১২৯ রান করে বালিয়াপুকুর বিদ্যানিকেতন। সর্বোচ্চ ৫৯ রান আসে সম্রাট আলির ব্যাট থেকে। ৫০ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। এছাড়া মোহাম্মদ ফয়সাল অপরাজিত ২১ ও রাহাতুজ্জামান করে ১৪ রান। ২৬ রানে ৩ উইকেট নিয়েছে রেদোয়ান রশিদ। ২টি উইকেট পায় আজমান ইসলাম।

ফাইনালের সেরা খেলোয়াড় মোহাম্মদ ফয়সাল জবাবে ২৩.৩ ওভারে ৯৫ রানে অলআউট হয়ে যায় কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। দলের পক্ষে সর্বোচ্চ ১৬ রান করে আজমান। এছাড়া ১১ রান আসে মাহিনের ব্যাট থেকে। বালিয়াপুকুর বিদ্যানিকেতনের ফয়সাল ১৬ রান খরচায় নিয়েছে ৪ উইকেট। সাকিবুল ইসলামের শিকার ২ উইকেট।

অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছে ফয়সাল।

ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাইম ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গোলাম রাব্বানি, প্রাইম ব্যাংক লিমিটেডের রাজশাহী অঞ্চলের প্রধান একেএম এনামুল হক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলেপমেন্ট ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কাওসার এবং নির্বাচক (বয়সভিত্তিক) এহসানুল হক সিজান।

প্রসঙ্গত, সারা দেশের ৫৪০টি স্কুলের ১০ হাজার ৮০০ জন ক্রিকেটার অংশ নিয়েছে এবারের প্রতিযোগিতায়। ৬৪ জেলার চ্যাম্পিয়ন দল অংশ নেয় বিভাগীয় শিরোপা লড়াইয়ে। এরপর ৭ বিভাগীয় এবং ঢাকা মহানগর চ্যাম্পিয়নকে নিয়ে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এবং রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ১১ মে থেকে শুরু হয় শেষ ধাপ ‘ন্যাশনাল রাউন্ড’।

/আরআই/এএআর/

 

 

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান