ইমতিয়াজের সেঞ্চুরিতে দোলেশ্বরের সহজ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৭, ২১:৩০আপডেট : ১৭ মে ২০১৭, ২১:৩৩

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে ইমতিয়াজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম দোলেশ্বরের কাছে পাত্তাই পায় নি খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ইমতিয়াজ হোসেনের অপরাজিত শতক ১০ উইকেটের সহজ জয় এনে দিয়েছে দোলেশ্বরকে।

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৫.৩ ওভারে ১৭৮ রানে অলআউট হয়ে যায় খেলাঘর। সর্বোচ্চ ৭৩ রান আসে অমিত মজুমদারের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান সুরাজ রানদিভের।

দোলেশ্বরের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন আরাফাত সানি ও চতুরাঙ্গা ডি সিলভা।

১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে খেলাঘরের বোলারদের নিয়ে রীতিমতো ‘ছেলেখেলা’ করেছেন ইমতিয়াজ ও আব্দুল মজিদ। দুই ওপেনারের দৃঢ়তায় ৩৩.১ ওভারে বিনা উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দোলেশ্বর।

৯৯ বলে ১০৭ রানে অপরাজিত ইমতিয়াজের দুর্দান্ত ইনিংস সাজানো ১০টি চার ও ৩টি ছক্কায়। ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি। মজিদ অপরাজিত ছিলেন ৬৪ রানে ।

/আরআই/এএআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম