টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৭, ১৪:৫৯আপডেট : ৩০ মে ২০১৭, ১৫:২০

ফাইল ফটো চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। টসে জিতে ইতোমধ্যেই ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।  ওভালে আজকের ম্যাচে টস করতে মাঠে নামেন সাকিব আল হাসান।

সাকিব ফিল্ডিং নিলেও টস হেরে ব্যাট করতে নামা কোহলি বলেছেন ভিন্ন কথা। টস জিতলে তিনি ব্যাটিং করতেন শুরুতে। কারণ তার কাছে মনে হচ্ছে পিচে অনেক রান আসবে। তবে সেক্ষেত্রে আবহাওয়া প্রভাব ফেলবে। বাজে আবহাওয়ার কারণে শুরুতে ব্যাট করাটা চ্যালেঞ্জ হবে বলেই মনে করেন কোহলি।
চ্যাম্পিয়নস ট্রফির মূল লড়াই শুরু হওয়ার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে মাশরাফিরা। চ্যাম্পিয়নস ট্রফির জন্য সাসেক্সে দশদিনের ক্যাম্প, এরপর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ। সবমিলিয়ে প্রস্তুতিটা ভালোই হয়েছিল লাল-সবুজদের। কিন্ত শনিবার প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অকল্পনীয়ভাবে হেরেছে মাশরাফিরা। ৩৪১ রানের পাহাড় গড়েও স্বস্তি মেলেনি। ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে নয়; বরং বোলার ও ফিল্ডারদের কারণেই হারতে হয়েছে টাইগারদের। সব শেষ ম্যাচে কেমন করে টাইগাররা সেটাই এখন দেখার।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম