আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০১৭, ১৫:১০আপডেট : ০৪ জুন ২০১৭, ১৫:১০

আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয় আগের রাতে টি-টোয়েন্টিতে আফগানিস্তানের জয়যাত্রা থামিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। শনিবার টানা দ্বিতীয় জয়ে তিন টি-টোয়েন্টির সিরিজ এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করল ক্যারিবিয়ানরা। ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ২৯ রানে।

বৃষ্টি প্রায় ২ ঘণ্টা ম্যাচ নষ্ট করে। ওয়েস্ট ইন্ডিজ ১৫ ওভারে ৩ উইকেটে করে ১১২ রান। চ্যাডউইক ওয়ালটন সর্বোচ্চ ২৯ রান করেন। এছাড়া আরভিন লিউইসের ২৫ ও মারলন স্যামুয়েলসের ২২ ছিল উল্লেখযোগ্য।

আফগানিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১২৩ রান। ক্যারিবিয়ান বোলার স্যামুয়েল বদ্রির নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে জেরোম টেলর ও কেসরিক উইলিয়ামসের দুর্দান্ত নৈপুণ্যে ১৩.৩ ওভারে ৯৩ রানে গুটিয়ে যায় আফগানরা।

আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন করিম জানাত। কেসরিক ৩ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের