যুবরাজের ইনিংসটা বদলে দিয়েছে ম্যাচ : কোহলি

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০১৭, ১৬:০৪আপডেট : ০৫ জুন ২০১৭, ১৬:১৪

কোহলি-যুবরাজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বড় ব্যবধানে জিতেছে ভারত। বার্মিংহামে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে ১২৪ রানের জয়ের পথে শুরুতে অবশ্য ভীষণ ভুগতে হয়েছিল ভারতকে। উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ভালো শুরু এনে দিলেও রান তোলার গড়টা ঠিক ভারত-সুলভ ছিল না। যদিও শেষ পর্যন্ত ৪৮ ওভারের ম্যাচে ৩১৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বর্তমান চ্যাম্পিয়নরা। আর এর জন্য অধিনায়ক বিরাট কোহলি পুরো কৃতিত্ব দিলেন যুবরাজ সিংকে। এই ব্যাটসম্যানের ইনিংসটাই ম্যাচ বদলে দিয়েছিল বলে ভারতীয় অধিনায়ক মন্তব্য করেছেন সংবাদ সম্মেলনে।

যুবরাজ ৩২ বলে খেলেন ৫৩ রানের ঝোড়ো ইনিংস। এই ইনিংসটার পরই ভারত ‘বাধাহীন ক্রিকেট’ খেলেছে। ধাওয়ান-রোহিত ওপেনিংয়ে ভালো করলেও বিশ্বাসের ঘাটতি ছিল। এমনকি মাঠে নামার পর কোহলি নিজেও খুব একটা আত্মবিশ্বাসী ছিলেন না। কিন্তু যুবরাজের ব্যাটিংয়ে তিনি সহ দলের সবাই হয়ে ওঠেন ভীষণ আত্মবিশ্বাসী। কোহলির ভাষায় যা এমন, ‘যেভাবে যুবি (যুবরাজ) ব্যাট করেছে, সত্যি বলতে ওটা ছিল ম্যাচ বদলে দেওয়া ইনিংস। ওর ইনিংসটা আমাদের সবাইকে আত্মবিশ্বাসী করে তোলে, যে কারণে শুরু থেকেই বল ভালো হয়েছে।’

অথচ যুবরাজ ২০০৭ সালের পর প্রথমবার নেমেছিলেন ইংল্যান্ডের মাটিতে। চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ভারত দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেললেও খেলেননি তিনি। কিন্তু ব্যাটিং দেখে কে বলবে ইংলিশ কন্ডিশনে দীর্ঘ দিন পর নেমেছিলেন ব্যাট হাতে। তার ব্যাটিংয়ের ধরনটা কোহলির মুখেই শুনুন না, ‘যেভাবে ব্যাট করেছে, ওটা আসলে কেবল ওর পক্ষেই সম্ভব। লো-ফুলটস বলকে পরিণত করেছে চার-ছয়ে। এমনকি ইয়র্কার বলেও চার হাঁকিয়েছে, সত্যি অসাধারণ।’ ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক