‘বিশ্বসেরা ব্যাটসম্যানদের মতো ব্যাটিং করেছে তামিম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৭, ১৫:২২আপডেট : ০৬ জুন ২০১৭, ১৫:২২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তামিম ইকবাল ছিলেন দুর্দান্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ রানের জন্য ইতিহাস গড়া হয়নি তামিম ইকবালের। ৯৫ রানে আউট হওয়ার আগে স্টার্ক-হ্যাজলউডে রীতিমতো শাসন করছেন তিনি। কিন্তু হুট করে স্টার্কের লাফিয়ে উঠা একটি বল খেলতে গিয়ে সাজঘরের পথ ধরতে হয় তামিমকে। আর তাতেই বড় মঞ্চে টানা সেঞ্চুরি থেকে বঞ্চিত হতে হয়েছে বাংলাদেশের সেরা এই ওপেনাকে।

আর ৫ রান করতে পারলে অষ্টম ব্যাটসম্যান হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে টানা সেঞ্চুরি করার মাইলফলক স্পর্শ করতেন তামিম। এর আগে বিশ্বের ৭ ক্রিকেটারের এই কীর্তি রয়েছে- হারশেল গিবস, শেন ওয়াটসন, উপুল থারাঙ্গা, শিখর ধাওয়ান, সাঈদ আনোয়ার, সৌরভ গাঙ্গুলী ও ক্রিস গেইলের।

তামিম সেঞ্চুরির আক্ষেপে পুড়লেও তার প্রশংসা করেছেন মাশরাফি, ‘পরপর দুটি ম্যাচে বিশ্বের সেরা দুটি আক্রমণের বিপক্ষে যেভাবে ও ব্যাটিং করেছে, তা সত্যিই অসাধারণ। সে যে কতটা ভালো ফর্মে আছে, সেটাও প্রমাণ করেছে। শেষ আট-নয়টা ইনিংসেই ভালো করেছে সে। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি, পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি। এর আগে শ্রীলঙ্কায়ও সেঞ্চুরি করল, আয়ারল্যান্ডেও রান করেছে।’

তামিমকে বিশ্বসেরা ব্যাটসম্যানদের কাতারে ফেলছেন অধিনায়ক, ‘বিশ্বসেরা ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করে, সে ঠিক সেভাবেই ব্যাটিং করেছে। ফর্ম বলতে এটাকেই বোঝায়। ও যেই ধারাবাহিকতায় ব্যাটিং করে, তা অন্য ব্যাটসম্যানদের থেকে আলাদা।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম