‘বোলিং-ফিল্ডিংটাই পার্থক্য গড়ে দিয়েছে’

স্পোর্টস ডেস্ক
০৮ জুন ২০১৭, ১৬:০০আপডেট : ০৮ জুন ২০১৭, ১৬:০১

‘বোলিং-ফিল্ডিংটাই পার্থক্য গড়ে দিয়েছে’ ভারতের কাছে বাজেভাবে হারার পর সেই পাকিস্তানই হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার মতো শিরোপা প্রত্যাশী দলকে। চ্যাম্পিয়নস ট্রফিতে যাদের নিয়ে আলোচনাই ছিল না- সেই পাকিস্তান দলই এবার আলোচনার কেন্দ্রে! আর সার্বিক এই সফলতার জন্য পুরো দলীয় নৈপুণ্যকেই কৃতিত্ব দিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। কৃতিত্ব দিয়েছেন মূলত বোলিং ও ফিল্ডিং বিভাগকেই, ‘আমার মনে হয়েছে আমাদের বোলিং ও ফিল্ডিংটাই পার্থক্য গড়ে দিয়েছে।’

জয়ের পর পাকিস্তানি অধিনায়ক আরও বললেন ম্যাচের আগে পুরো দল নিয়েই টিম মিটিং করে পাকিস্তান।  তারা ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং নিয়েই আলোচনা করেছেন এসময়, ‘আমরা গতকাল টিম মিটিংয়ে ব্যাটিং, বোলিং ফিল্ডিং নিয়ে আলোচনা করেছি। তাই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মতো জায়গায় ভালো করতে হলে ফিল্ডিং অবশ্যই ভালো করতে হবে। তাই সব কৃতিত্ব আমাদের খেলোয়াড়দের। ওরা চমৎকারভাবে সব সামলে নিয়েছে।’

দক্ষিণ আফ্রিকার মতো এমন দলের ব্যাটিং লাইন আপের বিপক্ষে জয়। কীভাবে সবকিছু সম্ভব হলো? এমন প্রশ্নের উত্তরে সরফরাজ বলেন, ‘আমরা এটা ভেবেছি ওদের ভালো একটি ব্যাটিং সাইড আছে। তাই ভালো জায়গাতেই বোলিং করতে হবে। আমাদের ভালো দিক ছিল যে আমরা সেভাবেই উইকেট তুলে নিতে পেরেছি। আর উইকেট তুলে নিলে যে কোনও বড় দলই চাপে পড়ে যাবে।’

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম