মাশরাফির নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০১৭, ১৬:৪৯আপডেট : ০৯ জুন ২০১৭, ১৬:৫৬

মাশরাফির নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকতে হলে জিততেই হবে, এমন সমীকরণ মাথায় রেখে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুক্রবার কার্ডিফে তারা টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে। নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি লুক রঞ্চি ও মার্টিন গাপটিলের ব্যাটে ৫ ওভার শেষে ৩১ রান করেছে।

মাশরাফি মুর্তজা তার প্রথম ৩ ওভার দারুণ করেছেন। তার নিয়ন্ত্রিত ওই ওভারগুলো থেকে মাত্র ১২ রান তুলতে পেরেছে প্রতিপক্ষরা। প্রথম ওভারে মাত্র ১ রান দেওয়া বাংলাদেশের অধিনায়ক দ্বিতীয়টি মেডেন দেন। তবে মুস্তাফিজুর রহমান একটু বেশি খরুচে।

বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। দলে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন ও তাসকিন আহমেদ। বাদ পড়েছেন ইমরুল কায়েস, তার জায়গায় মোসাদ্দেক।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর টস করতে নামেন দুই দলের অধিনায়ক মাশরাফি ও কেন উইলিয়ামসন। বাংলাদেশের মতো নিউজিল্যান্ডও একই অবস্থায়, সেমিফাইনালের আশা বাঁচাতে জিততেই হবে তাদেরও।

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের