সেমিতে ভারতকে পেয়েছে বাংলাদেশ, পাকিস্তানকে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০১৭, ০০:৩১আপডেট : ১৩ জুন ২০১৭, ০০:৩১

সেমিতে ভারতকে পেয়েছে বাংলাদেশ, পাকিস্তানকে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত। নেট রান রেটে তারা বড় ব্যবধানে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ধরা হয়েছিল। অনানুষ্ঠানিকভাবে তাদেরই ধরা হচ্ছিল বাংলাদেশের প্রতিপক্ষ। কিন্তু আনুষ্ঠানিকভাবে এ লড়াই চূড়ান্ত করতে অপেক্ষা করতে হয়েছে আরও একদিন। সোমবার পাকিস্তান ৩ উইকেটে শ্রীলঙ্কাকে হারানোর পর নিশ্চিত হয় সেমিফাইনাল সূচি।

ভারতের সঙ্গে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। গ্রুপটির চ্যাম্পিয়ন হয়ে ভারত ‘এ’ গ্রুপের রানার্সআপ বাংলাদেশকে খেলবে। আগামী ১৫ জুন বৃহস্পতিবার বার্মিংহামের এজবাস্টনে বিকাল সাড়ে ৩টায় মুখোমুখি হবে দুই দল।

আগের দিন বুধবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সের মাঠে স্বাগতিক ইংল্যান্ডকে মোকাবিলা করবে পাকিস্তান। এক ম্যাচ হাতে রেখেই ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছিল ইংলিশরা।    

প্রথমবারের মতো আইসিসির কোনও টুর্নামেন্টের সেমিফাইনালে খেলতে যাচ্ছে বাংলাদেশ। তাদের সঙ্গে অপ্রত্যাশিতভাবে শেষ চারের টিকিট পেল পাকিস্তান। অর্থাৎ এশিয়া থেকে অন্তত একটি দল ফাইনালে যাচ্ছে। এমনকি হতে পারে অলএশিয়া ফাইনাল। ভারত-বাংলাদেশের ম্যাচ থেকে তো এক দল যাচ্ছেই। আর ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান জিতে গেলে ফাইনাল হবে এশিয়ানদের। উপমহাদেশের বাইরের কন্ডিশনে এশিয়ার তিন দলের সেমিফাইনাল তাই বড় বিষয়।

/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম