বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০১৭, ১১:৩৫আপডেট : ১৬ জুন ২০১৭, ১৩:৪৯

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল আসছে আগস্টে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া। আর দুই টেস্টের এ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে তারা। যদিও ১৩ জনের এ দল থেকে বাদ পড়েছেন মিচেল স্টার্ক ও স্টিভ ও’কিফ।

পায়ে চিঁড় ধরায় গত ভারত সফরের মাঝপথে ছিটকে যান স্টার্ক। অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফি মিশনে খেলেছিলেন তিনি। কিন্তু বাঁহাতি পেসারের চোট পুরোপুরি সেরে ওঠেনি। অ্যাশেজ সিরিজের কথায় মাথায় রেখে তাকে দেওয়া হয়েছে বিশ্রাম।

২০১৬ সালের ফেব্রুয়ারির পর প্রথমবার টেস্ট দলে ফিরেছেন ভিক্টরিয়ার তারকা পেসার জেমস প্যাটিনসন। ইনজুরি কাটিয়ে তিনি যোগ দিচ্ছেন দল। তিন অলরাউন্ডার হিলটন কার্টরাইট, গ্লেন ম্যাক্সওয়েল ও বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগার আছেন দলে।

ভারতের বিপক্ষে সিরিজে ১৯ উইকেট নেওয়া ও’কিফের জায়গায় এসেছেন অ্যাগার। ওই সিরিজে ও’কিফ ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় জায়গা হারালেন। আর স্পিন আক্রমণে নাথান লিয়নের সঙ্গী হলেন ২৩ বছর বয়সী অ্যাগার। ২০১৩ সালের অ্যাশেজের পর আর একটিও টেস্ট খেলেননি তিনি। কিন্তু তার উপর আস্থার কমতি নেই ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকদের।

ভারত সফরে একটিও টেস্ট না খেলা উসমান খাজা দলে জায়গা ধরে রেখেছেন। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যাটিং দুর্দশায় থাকা শন মার্শকে বাদ পড়তে হয়েছে।

আগামী ২৭ আগস্ট ও ৪ সেপ্টেম্বর  এ টেস্ট দুটি হবে ঢাকা ও চট্টগ্রামে। এর আগে ২২ ও ২৩ আগস্ট দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ হবে ফতুল্লায়।



অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহঅধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, হিলটন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, উসমান খাজা, নাথান লিয়ন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথু রেনশো ও ম্যাথু ওয়েড। সূত্র- ক্রিকেট অস্ট্রেলিয়া

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম