পাকিস্তানকে ফাইনালে তুলেছে ‘বাইরের শক্তি’

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০১৭, ১৫:১২আপডেট : ১৬ জুন ২০১৭, ১৫:৫৮

পাকিস্তানকে ফাইনালে তুলেছে ‘বাইরের শক্তি’ ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছিল পাকিস্তান। সেই দলটিই উঠেছে ফাইনালে, প্রতিপক্ষ সেই ভারত। প্রথম ম্যাচ হারলেও দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে অলরাউন্ডিং পারফরম্যান্স করে সেমিফাইনালে উঠেছিল সরফরাজ আহমেদের দল। আর শেষ চারে তো তাদের সামনে দাঁড়াতেই পারল না স্বাগতিক ইংল্যান্ড। কিন্তু তাদের ফাইনালে ওঠা প্রশ্নবিদ্ধ করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল।

দুই চিরপ্রতিদ্বন্দ্বী যখন ফাইনালে মুখোমুখি, তখন চারদিক উত্তেজনা বিরাজ করা স্বাভাবিক। এমন সময়ে পরোক্ষভাবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ তুলেছেন সোহেল। পাকিস্তানি এক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ৫০ বছর বয়সী সাবেক এ ওপেনার বলেছেন, ফাইনালে ওঠার জন্য অধিনায়ক সরফরাজ ও তার দলের আনন্দ করার কোনও কারণ নেই। বাইরের শক্তির প্রভাবে শিরোপার লড়াইয়ে উঠেছে পাকিস্তান!

ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হওয়ার দুইদিন আগে পাকিস্তানের পারফরম্যান্সকে প্রশ্নবিদ্ধ করেছেন সোহেল, ‘সরফরাজকে একটা কথা বলা দরকার, তোমরা দারুণ কিছুই করনি। তোমাদের ম্যাচ জিততে অন্য কেউ সহায়তা করেছে। তোমার (সরফরাজ) আনন্দিত হওয়ার কোনও কারণ নেই। আমরা সবাই জানি নেপথ্যে কী ঘটেছে। ফাইনালে ওঠার খুশিতে পাকিস্তানের আকাশে উড়া উচিত নয়, কারণ আমরা জানি এ জায়গায় তাদের ‘আনা’ হয়েছে। মাঠের পারফরম্যান্স দিয়ে নয়, বাইরের শক্তি তাদের ফাইনালে তুলেছে।’

ঘটনা কী সেটা গোপনই রাখতে চান সোহেল, ‘কে ম্যাচ জিতিয়েছে সেটার বিস্তারিত জানতে না চাওয়াই ভালো। যদি জিজ্ঞাসা করেন তাহলে বলব ভক্তদের দোয়ায় ও সৃষ্টিকর্তার কৃপায় ম্যাচগুলো জিতেছে তারা। এখন তাদের উচিত ভালো ক্রিকেট খেলায় মন দেওয়া।’

অবশ্য সাক্ষাৎকারটি প্রচার হওয়ার পরপরই ভোল পাল্টেছেন সোহেল।। সংবাদটি বিকৃত করার অভিযোগ আনলেন ৫০ বছর বয়সী। নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি আরেক টিভি চ্যানেলে, ‘শ্রীলঙ্কার বিপক্ষে সরফরাজ তার পারফরম্যান্স মিয়াঁদাদকে উৎসর্গ না করার খবর এসেছিল এবং সে বলছিল মিয়াঁদাদ তার দলের অতিরিক্ত সমালোচনা করে, তারপরই আমি এমন মন্তব্য করেছিলাম। যাই হোক, আমি ম্যাচ পাতানো নিয়ে কোনও কথা বলিনি। আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।’ সূত্র- নিউজ১৮, টাইমস অব ইন্ডিয়া

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম