ফাইনালে খেলবেন আমির!

স্পোর্টস ডেস্ক
১৬ জুন ২০১৭, ১৯:৪৭আপডেট : ১৬ জুন ২০১৭, ১৯:৫২

ফাইনালে খেলবেন আমির! চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলা হয়নি মোহাম্মদ আমিরের। কারণ পিঠের চোটই সাইড বেঞ্চে বসিয়েছিল পাকিস্তানি এই পেসারকে। তাই ফাইনালে তার খেলা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। তবে শুক্রবার সারা দিন অনুশীলন করে জানান দিলেন, ফাইনালের জন্য প্রস্তুত আছেন পাকিস্তানি এই পেসার। রবিবারের ফাইনালকে ঘিরে ওভালে অনুশীলন করেছেন আমির।

সেমিফাইনালে টসের আগেই ফিটনেস পরীক্ষা উতরাতে পারেননি আমির। তার জায়গায় রুম্মন রঈসকে অভিষেকের সুযোগ দেওয়া হয়। নতুন বলে সেমির ওই ম্যাচে জুনায়েদের সঙ্গে ভালোভাবেই ত্রাস ছড়ান বাঁহাতি এই পেসার। ৪৪ রানে নেন ২ উইকেট।

এদিকে আমির না থাকলেও পাকিস্তানের হয়ে পেস বোলিংয়ে আক্রমণে নেতৃত্ব দিয়েছেন হাসান আলী। পুরো টুর্নামেন্ট জুড়েই ছিলেন আগ্রাসী ভূমিকায়। তাই আমির ফিট হওয়ায় মধুর ঝামেলায় পড়তে হতে পারে একাদশ নির্বাচনে।

আমির ভালো বোলিং করলেও লিগের দুই ম্যাচে উইকেট বিহীন ছিলেন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন শিকারির ভূমিকায়। ৫৩ রানে নেন ২ উইকেট। আর তার ব্যাট থেকে ২৮ রান তো জয়ের ভিতটাই গড়ে দেয় পাকিস্তানের। এই জয়েই সেমি নিশ্চিত করে পাকিস্তান।

২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকেই একাদশে নিয়মিত রয়েছেন আমির। দলের হয়ে ৫৭ ম্যাচের ৪৭টিতেই খেলেছেন এই সময়ে। তাই তার মতো অভিজ্ঞ ও প্রয়োজনীয় এই অস্ত্রকে ভারতের বিপক্ষে ফাইনালে পেতেই চাইবে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম