ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে আর্থারের পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০১৭, ১৮:২৯আপডেট : ১৭ জুন ২০১৭, ১৮:৩৬

মিকি আর্থার চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথমবার ফাইনালে খেলার স্বাদ পেতে যাচ্ছে পাকিস্তান। সামনে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। সব মিলিয়ে এক ধরনের রোমাঞ্চ কাজ করছে পুরো পাকিস্তানি ক্যাম্পে। গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নিয়ে শিরোপা হাতে তুলতে চায় সরফরাজ আহমেদের দল। আর লক্ষ্য পূরণ করতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নিয়ে ছক কষছেন কোচ মিকি আর্থার।

দক্ষিণ আফ্রিকান কোচের মতে, আকাঙ্ক্ষিত এ শিরোপা হাতে নিতে হলে ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে আক্রমণে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই। জয়ের সুযোগ তৈরি করতে হলে রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও বিরাট কোহলিকে দ্রুত ফেরাতে হবে মনে করেন আর্থার।

ভারতের বিপক্ষে নিজের ছক নিয়ে পাকিস্তানের কোচ বলেছেন, ‘আমাদের আক্রমণে যেতে হবে, আর কোনও উপায় নেই। আমাদের চেষ্টা করতে হবে। নতুন বল যেন আমাদের হয়ে কাজ করে সেটা খেয়াল রাখতে হবে।’

টপ অর্ডার ভেঙে দিয়ে মিডল অর্ডারকে চাপে ফেলার পরিকল্পনা করছেন আর্থার, ‘তাদের মিডল অর্ডার খুব বড় কোনও ধাক্কা খায়নি। তারা কখনও চাপের মুখে পড়েনি। তাই আমাদের চেষ্টা করতে হবে তাদের টপ অর্ডারকে ভেঙে দিয়ে মিডল অর্ডারকে চরম চাপে রাখা।’

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম