ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং: সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০১৭, ২০:২৯আপডেট : ১৭ জুন ২০১৭, ২০:৩২

ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং: সাঙ্গাকারা চ্যাম্পিয়নস ট্রফি ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। শক্তিশালী ব্যাটিং লাইনআপ দিয়েই ফাইনালে ভারত, আর দুর্দান্ত বোলিং করে এতোদূর এসেছে পাকিস্তান। শ্রীলঙ্কার লিজেন্ড কুমার সাঙ্গাকারা মনে করেন, রবিবার কেনিংটন ওভালে লড়াইটা হবে ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিংয়ের।

আইসিসির কলামে সাঙ্গাকারা লিখেছেন, ‘ভারতের শক্তি ব্যাটিংয়ের মাঝে অন্তর্নিহিত, বিশেষ করে তাদের উপরের চার ব্যাটসম্যান চমৎকার। অন্যদিকে পাকিস্তানের শক্তি হলো এর দুর্দান্ত বোলিং আক্রমণ।’

সাঙ্গাকারার মতে ফাইনালে নিশ্চিত ফেভারিট হিসেবে খেলবে। কিন্তু পাকিস্তানের সুযোগ ফেলনা নয়। ভারতের শক্তি নিয়ে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক লিখেছেন, ‘অনেক আত্মবিশ্বাসী থেকে খেলবে ভারত, এটার যোগ্য তারা। টুর্নামেন্টে ধারাবাহিকভাবে উঁচুশ্রেণীর ক্রিকেট খেলছে তাদের সেরা দলটি।’

সাঙ্গাকারার মতে ভারত সব দিক থেকে পাকিস্তানের চেয়ে এগিয়ে, ‘তাদের ব্যাটিং দুর্দান্ত। বোলিংটা বৈচিত্র্যময়ী এবং প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে পারে। ফিল্ডিংয়ে তারা সতর্ক ও শক্তিশালী।’

/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান