বাংলাদেশকে টপকে ষষ্ঠ স্থানে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০১৭, ১১:০৮আপডেট : ১৯ জুন ২০১৭, ১১:১৩

বাংলাদেশকে টপকে ষষ্ঠ স্থানে পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফি জিতলেই ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে যাবে পাকিস্তান। এমন তথ্য জানাই ছিল। শেষ পর্যন্ত ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেওয়ায় সেই তথ্যই সঠিক হলো। বাংলাদেশকে টপকে ষষ্ঠ স্থানে উঠে গেছে পাকিস্তান। আর বাংলাদেশ নেমে গেছে সপ্তম স্থানে।

র‌্যাংকিংয়ে অবনমন হলেও রেটিং কিন্তু কাছাকাছিতেই আছে পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার। ৯৫ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তান। ৯৪ রেটিং নিয়ে পরেই রয়েছে বাংলাদেশ আর ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। অথচ এদের নিচে থেকেই চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছিল পাকিস্তান!

বাংলাদেশ সেমিফাইনালে ভারতের কাছে হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি মিশন শেষ করে। নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা অর্জনের আগেই বাংলাদেশ র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানটা চিনেছিল ত্রিদেশীয় সিরিজের পর থেকেই। শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েই ষষ্ঠ স্থানে উঠেছিল মাশরাফি বাহিনী। এবার চ্যাম্পিয়নস ট্রফি শেষেই আগের সপ্তম স্থানে নেমে গেলে টাইগাররা। ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র‌্যাংকিংয়ে শীর্ষ ৮ স্থানের মধ্যে থাকতেই হবে। নাহলে বাছাই খেলেই জায়গা পেতে হবে চূড়ান্ত পর্বে।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম