ফাইনালের আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন ফখর জামান!

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০১৭, ১২:৩৭আপডেট : ১৯ জুন ২০১৭, ১৩:১১

ফাইনালের আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন ফখর জামান! চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দুর্দন্ত এক সেঞ্চুরি করে পাকিস্তান দলের পুঁজির ভিত গড়ে দিয়েছেন ফখর জামান। সেই বিশাল পুঁজিতেই খেই হারিয়ে ফেলে ভারত। আর এমন শিরোপা নির্ধারণী ম্যাচেই অনিশ্চিত ছিলেন পাকিস্তানি ওপেনার! এমনকি আগের দিন নির্ধারিত অনুশীলনেও ছিলেন না। যার পেছনে কারণ ছিল শারীরিকভাবে পুরোপুরি ফিট না থাকা। এমনকি বমিও করে দিয়েছিলেন! যদিও প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পর পরেরদিন সকালেই পুরোপুরি সুস্থ অনুভব করে মাঠে নামতে পেরেছিলেন। ফাইনালে শিরোপা জয়ের পর নিজের শারীরিক হাল নিয়ে এভাবেই বললেন ফখর, ‘অনুশীলনে আসার পর থেকেই আমি ভালোবোধ করছিলাম না। মাত্র ১০টি বল বোধ হয় খেলতে পেরেছিলাম। এমনকি ভালো না লাগায় এদিন অনুশীলনও করা হয়নি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি সঙ্গে সঙ্গেই সাজঘরে চলে যাই। আমার ফিজিওকে বলি আমার ভালো লাগছে না। কিছু বোধহয় করতে পারবো না। পরে হোটেলে ফিরে আসলে সংশ্লিষ্টরা আমার ভালো মতো সেবা করে। এমনকি আমাদের ফিজিও শেন হায়েস আমার সঙ্গে পুরো রাতেই ছিলেন। তখন আমি তাকে এটাও বলেছিলাম-আমি বোধ হয় কাল খেলতে পারবো না। কিন্তু সে আমাকে কিছু প্রোটিন ও গ্লুকোজ ট্যাবলেট দিয়ে বলেছিল-তুমি কাল খেলতে পারবে।’

এরপরেই সকালে সুস্থবোধ করেন ফখর। সকালে উঠেই শেনকে ক্ষুতে বার্তাও পাঠান, ‘আমি সকালে উঠেই ভালোবোধ করতে থাকি। শেনকে আমি ধন্যবাদও জানাই।’

মাত্র দুই সপ্তাহও হয়নি অভিষেক হয়েছে ফখর জামানের। আর অভিষেকের পরই বড় মঞ্চে নিজের জাত চেনালেন। যদিও ইনিংসের শুরুতে তার মানসিক নড়বড়ে অবস্থা প্রকট হয়ে ধরা দিয়েছিল। কিন্তু ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস ঠিকই দেখান ‍১১৪ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলে। যার প্রাপ্তিটা মেলে ম্যাচসেরার পুরস্কারের মধ্য দিয়েই!

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম