ড্যারেন স্যামিকে রেখে দিল রাজশাহী কিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৭, ১৫:১৭আপডেট : ২১ জুন ২০১৭, ১৫:১৯

ড্যারেন স্যামিকে রেখে দিল রাজশাহী কিংস চতুর্থ আসরে মালিকানা বদলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরেছিল রাজশাহী কিংস।  গত আসরে ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ড্যারেন স্যামির অসাধারণ নেতৃত্বেই ফাইনাল খেলতে সক্ষম হয়েছিল এই দল। ফাইনালে ঢাকা ডায়নামাইটসের সঙ্গে হারলেও টুর্নামেন্টের সবচেয়ে উপভোগ্য দল হিসেবে স্বীকৃতি লাভ করেছিল তারা। তাই এই আসরেও ড্যারেন স্যামির ওপর ভরসা রেখেছে দলটির মালিকপক্ষ। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, রাজশাহী কিংসের অধিনায়কত্বের দায়িত্বটি এবারও পালন করবেন তিনি।

৪ নভেম্বর বিপিএল চলতি আসরের পর্দা উঠবে। বুধবার রাজশাহী কিংস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহী কিংসে ড্যারেন স্যামির থেকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে।

এদিকে মঙ্গলবার রাজশাহী কিংসের টিম মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের মতো এবারও ভালো পারফরম্যান্স উপহার দিতে টিম মিটিংয়ে বেশ কিছু প্রস্তাব এসেছে। তারই অংশ হিসেবে এবার দেশীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রেও বেশ কিছু চমক থাকছে।

এক বিবৃতিতে রাজশাহী কিংসের প্রধান নির্বাহী তাহমীদ আজিজুল হক বলেছেন, ‘গত বছরের মতো এবারও আমাদের সমর্থকদের উৎসাহ দরকার। তাদের সমর্থনই আমাদের ভালো খেলার প্রেরণা দেয়।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম