প্রস্তাবিত টেস্ট লিগে চার বছরে বাংলাদেশের ১২ সিরিজ

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০১৭, ১৫:২৫আপডেট : ২৩ জুন ২০১৭, ১৫:৩১

প্রস্তাবিত টেস্ট সিরিজের সূচি ওয়ানডে ও টেস্ট লিগ বাস্তবায়ন হওয়ার কাছাকাছি। আইসিসির প্রধান নির্বাহীদের কমিটির আলোচনা সভা শেষে ওয়ানডে ও টেস্ট লিগের সম্ভাব্য সূচি তৈরি হয়েছে। এ লিগ শুরুর সম্ভাবনা ২০১৯ বিশ্বকাপের পর। চার বছরের প্রস্তাবিত এ টেস্ট লিগের সূচিতে বাংলাদেশ খেলবে ১২ টেস্ট সিরিজ।

২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ ৯টি দলই খেলবে ১২টি সিরিজ। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে হবে এগুলো। জিম্বাবুয়ে এবং দুই নতুন টেস্ট দল আয়ারল্যান্ড ও আফগানিস্তান এ লিগের অংশীদার হবে না। ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ অংশ নেবে।

ক্রিকইনফোর পোস্ট করা এক ছবিতে দলগুলোর প্রস্তাবিত টেস্ট সিরিজের সূচি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে কোনও সিরিজ ফেলা হয়নি বাংলাদেশের। প্রত্যেক সিরিজ কমপক্ষে ২ ম্যাচের হবে।

চার বছরের মধ্যে বাংলাদেশ একটি করে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এছাড়া প্রত্যেকের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে দুটি টেস্ট সিরিজ খেলবে তারা। সূচি অনুযায়ী বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, হোম ভেন্যুতে। আর ২০২৩ সালে এ সূচির ভিত্তিতে বাংলাদেশের শেষ ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকায়।

প্রস্তাবিত ওয়ানডে লিগের সূচি এছাড়া আইসিসির ওয়ানডে লিগে ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশ খেলবে ৮ সিরিজ। এ লিগ হবে ১৩ দেশকে নিয়ে। র‌্যাংকিংয়ের উপরের দিকে থাকা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড ছাড়াও বাংলাদেশ মোকাবিলা করবে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে। দুই বছরে প্রত্যেক দল চারটি করে সিরিজ খেলবে হোম ও অ্যাওয়ে ভেন্যুতে।

পয়েন্টের ভিত্তিতে হবে লিগ, যেখানে আইসিসি প্রস্তাব করেছে তিন ম্যাচ সিরিজের। তবে দলগুলো চাইলে আরও ম্যাচ খেলতে পারবে, কিন্তু সেই পয়েন্টগুলো যোগ হবে না লিগে।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২০২০ সালে বাংলাদেশ স্বাগত জানাবে ইংল্যান্ড ও আফগানিস্তানকে। এর পর ওই বছর আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড সফরে যাবে তারা। পরের বছর ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা আসবে বাংলাদেশে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর দিয়ে শেষ হবে বাংলাদেশের ওয়ানডে লিগ।

/এফএইচএম/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম