পাকিস্তানে বিশ্ব একাদশ পাঠাতে আইসিসির সম্মতি

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০১৭, ২১:২৭আপডেট : ২৪ জুন ২০১৭, ২১:৪৭

পাকিস্তানে বিশ্ব একাদশ পাঠাতে আইসিসির সম্মতি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আরেকটি পদক্ষেপ নিয়েছে। এ বছরের শেষদিকে পাকিস্তানে বিশ্ব একাদশ নামে একটি দল পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছে ক্রিকেটের শীর্ষ সংস্থা।

জিম্বাবুয়ে দুই বছর আগে পাকিস্তান সফর করলেও তাতে অন্য দলগুলোর মন গলেনি। ২০০৯ সালের পর দেশটিতে কোনও বড় দল সফর করে নি। কিন্তু শুক্রবার লন্ডনে বার্ষিক সভা শেষে আইসিসি বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথা জানায়। এক ঘোষণায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর ব্যাপারে তারা অগ্রগতি চায়।

আইসিসি বোর্ড জানিয়েছে, পাকিস্তান ও বিশ্ব একাদশের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের ব্যাপারে সম্মতি দিয়েছে তারা। সম্ভবত সেপ্টেম্বরে এ সিরিজের সব ম্যাচ হবে লাহোরে এবং সেগুলো পূর্ণ আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদাও পাবে। পরে আরও বিস্তারিত জানানো হবে এ বিষয়ে।

চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তান কোচ মিকি আর্থার আশা প্রকাশ করেন, বিশ্ব একাদশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হবে। আইসিসির সম্মতি ও সমর্থনের পর এ ব্যাপারে আরও বেশি ভরসা পেল পাকিস্তানের ক্রিকেট বোর্ড। ডন, খালিজটাইমস

/এফএইচএম/এএআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম