‘ওয়ানডে দলের অধিনায়কত্ব নিয়ে ভাবছি না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৭, ১৯:০২আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১৯:০৩

মাহমুদউল্লাহ রিয়াদ বিপিএলের চতুর্থ আসরে প্রথম অংশ নিলেও তেমন শক্তিশালী দল গড়তে পারেনি খুলনা টাইটানস। কিন্তু সাদামাটা দল নিয়েও সামনে থেকে নেতৃত্ব দিয়ে টাইটানসকে সেরা চারে তুলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট ও বল হাতে আলো ছড়িয়ে বেশ কয়েকটি ম্যাচ একাই জিতিয়েছিলেন তিনি। তবে বিপিএলে অধিনায়ক হিসেবে সাফল্য পেলেও জাতীয় দলের নেতৃত্ব নিয়ে একদমই ভাবছেন না মাহমুদউল্লাহ।

মাশরাফি মুর্তজা অবসর নেওয়ার পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব এখন সাকিব আল হাসানের কাঁধে। মাশরাফি অবশ্য ওয়ানডে দলের অধিনায়ক আছেন এখনও। সবকিছু ঠিক থাকলে ২০১৯ বিশ্বকাপে তার নেতৃত্বেই অংশ নেবে টাইগাররা।

অবশ্য আগামী বিশ্বকাপে মাশরাফির না থাকা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে ইদানীং। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ বিষয়ে পরিষ্কার করে কিছু না বললেও ক্রিকেটাঙ্গনের কারও কারও ধারণা, ২০১৯ বিশ্বকাপে মাশরাফির পরিবর্তে অন্য কাউকে দেখা যেতে পারে নেতৃত্বে। সেক্ষেত্রে অধিনায়ক হিসেবে এগিয়ে মাহমুদউল্লাহ!

খুলনা টাইটানসের নতুন কোচ মাহেলা জয়াবর্ধনের পরিচিতি অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্ন রাখা হয় ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ানকে। মাহমুদউল্লাহ অবশ্য পরিষ্কার জানিয়ে দিলেন, অধিনায়কত্ব নিয়ে তিনি ভাবছেন না, ‘জাতীয় দলের অধিনায়কত্ব অনেক দূরের বিষয়। এটা নিয়ে আমি কখনোই ভাবি না। সবসময় আমার চেষ্টা থাকে দলকে ভালো সার্ভিস দেওয়ার। আপাতত আমার ভাবনা খুলনা টাইটানসকে নিয়ে। ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যতেই  দেখা যাবে।’

/আরআই/এএআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি