একমাত্র টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তা পায়নি ভারত। লুইসের ঝড়ে ৯ উইকেটে হেরেছে বিরাট কোহলিরা। অবশ্য ম্যাচটিতে বেশকিছু সুযোগ হাতছাড়া হয়েছে সফরকারীদের। ব্যাটিংয়ে দুর্বলতা তো ছিলই সঙ্গে ফিল্ডিংটাও ছিল ছন্নছাড়া। তাই একভাবে রাগ ঝেরেছেন কোহলি, ‘আমরা বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছি। আপনি যদি এভাবে সুযোগ হাতছাড়া করেন তাহলে ম্যাচ জেতার কোনও অধিকার আপনার নেই।’
টি-টোয়েন্টিতে ভারত এখনও রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এমনটাই মনে করেন কোহলি, ‘আমার মনে হয় কার্তিক ভালো খেলেছে। কিন্তু আমাদের টি-টোয়েন্টিতে এমন কাউকে প্রয়োজন যিনি ৮০-৯০ রানের মতো তুলতে পারবেন। আমরা ব্যাটে এবং ফিল্ডিংয়ে শুরুটা ভালো করতে পারিনি।’
টি-টোয়েন্টি ম্যাচটি হারলেও এখানেই থামতে চান না কোহলি। এগিয়ে যেতে চান সামনে, ‘পরীক্ষামূলক পর্যায়ে আসলে উত্থান পতন থাকতে পারে। তবে আমাদের এগিয়ে যেতে হবে সামনে। আমরা একটি ওয়ানডে হারলেও তিনটি কিন্তু জিতেছি।’
/এফআইআর/








