‘টেস্টেও যে কোনও দলকে হারানোর ক্ষমতা আছে আমাদের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৭, ১৮:৫২আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৯:১০

মেহেদী হাসান মিরাজ ২০১৫ সালের বিশ্বকাপের আগে শুরু বাংলাদেশের ক্রিকেটের নতুন দিনের। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের টুর্নামেন্টে দাপিয়ে বেড়ানো টাইগাররা ওয়ানডে ক্রিকেটে হয়ে উঠেছে শক্তিশালী এক দল। যদিও টেস্ট ক্রিকেট নিয়ে একটা ‘কিন্তু’র জায়গা থেকেই গিয়েছিল। ‘টেস্ট ক্রিকেটে পিছিয়ে আছে বাংলাদেশ’- এই অপবাদ অনেকেই লাগিয়েছিল বাংলাদেশের গায়ে। তবে গত কিছুদিনে পাঁচ দিনের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে ওই সব নিন্দুকের মুখে ঝামা ঘষে দিয়েছে মুশফিকরা। তাই মেহেদী হাসান মিরাজও বলতে পারছেন, ‘টেস্টেও যে কোনও দলকে হারানোর ক্ষমতা আছে আমাদের।’

এতটা জোর দিয়ে বলার আত্মবিশ্বাস তিনি পাচ্ছেন শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ের সৌজন্যে। যে কোনও কন্ডিশনে, যে কোনও জায়গায় টেস্ট ক্রিকেটে অপ্রতিরোধ্য দল ইংল্যান্ড। সেই ইংলিশদের ঘরের মাঠে হারিয়ে টেস্ট ক্রিকেটে নতুন যুগের শুরু করেছে বাংলাদেশ। মিরপুরে গত বছরের অক্টোবরে পাওয়া জয়ের আত্মবিশ্বাস নিয়ে নিউজিল্যান্ড সফরে গিয়ে অবশ্য মুশফিকরা পারেনি জিততে। তবে দুর্দান্ত লড়াই করে ঠিকই অতীতের ব্যর্থতা দূর করেছিল তারা। সাফল্যের যে পথটা টাইগারদের নিয়ে যায় শততম টেস্ট ম্যাচ জয়ের আঙিনায়। শ্রীলঙ্কাকে তাদেরই মাঠে হারিয়ে বাংলাদেশ পায় নিজেদের শততম টেস্ট ম্যাচে জয়। ওই সুন্দর মুহূর্তগুলোই আত্মবিশ্বাস জোগাচ্ছে মিরাজকে। কন্ডিশনিং ক্যাম্পে এই অলরাউন্ডার বলেছেন, ‘এখন কিন্তু সবাই জানে আমরা শুধু ওয়ানডে না, টেস্টেও ভালো খেলছি। আমরা গত এক বছরে শুধু ভালো ক্রিকেট খেলিনি, জয়ও পাচ্ছি। ইংল্যান্ডকে হারিয়েছি, শ্রীলঙ্কার মাটিতে শততম টেস্টে জিতেছি।’

আত্মবিশ্বাসী হয়ে ওঠা বাংলাদেশ এখন টেস্টেও যে কোনও দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত। এমনকি হারিয়ে দেওয়ার বিশ্বাসও আছে মিরাজের মনে, ‘আমার আর মনেই হয় না যে, আমরা বিশ্বের বড় কোনও দলের বিপক্ষে লড়াই করতে পারব না। আমরা বিশ্বাস করি, বড় বড় দলকে টেস্টে হারানোর যোগ্যতা আছে আমাদের; আর সেটা আমরা প্রমাণও করেছি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সামনের টেস্ট সিরিজেও একই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি হিসেবে কন্ডিশনিং ক্যাম্পে ঘাম ঝরাচ্ছেন এখন মাশরাফি-মুশফিকরা।

/কেআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম