ইংল্যান্ডকে চাপে রেখেছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০১৭, ০১:০৭আপডেট : ১৬ জুলাই ২০১৭, ০১:১২

বেয়ারস্টোকে ফিরিয়ে মহারাজের উল্লাস ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় দিন বোলারদের দাপটে টিকতে পারেনি ব্যাটসম্যানরা। এক দিনে ১৫ উইকেট হারিয়েছে দুই দল। দিন শেষে স্কোরবোর্ড বলছে ইংল্যান্ডকে চাপে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ৯ উইকেট হাতে রেখে দ্বিতীয় ইনিংসে ২০৫ রানের লিড নিয়েছে প্রোটিয়ারা।
শনিবার ৬ উইকেটে ৩০৯ রানে দ্বিতীয় দিন ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভার থেকে জিমি অ্যান্ডারসনের পেসে দুর্বিষহ অবস্থার মুখোমুখি হয় তারা। দিনের দ্বিতীয় বলেই ভারনন ফিল্যান্ডারকে ৫৪ রানে আউট করেন তিনি। পরের টানা তিন ওভারে কেশব মহারাজ, ক্রিস মরিস ও মরনে মরকেলকে ফেরান এ ইংলিশ পেসার। প্রথম ফাস্ট বোলার হিসেবে হোম টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক ছোঁন অ্যান্ডারসন। প্রোটিয়াদের প্রথম ইনিংস ৩৩৫ রানে গুটিয়ে দিতে ৫ উইকেট নিয়েছেন তিনি। স্টুয়ার্ট ব্রড ৩টি ও বেন স্টোকস ২ উইকেট নেন।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৩ রানে প্রথম দুই উইকেট হারায় ইংল্যান্ড। জো রুট ৭৮ রান করে শুরুর ধাক্কা সামাল দিলেও মরকেল, ফিল্যান্ডার ও মরিসের পেস বেশিদূর যেতে দেয়নি স্বাগতিকদের। শেষ ৪ উইকেট তারা হারায় মাত্র ৬ রানে। ২০৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ৩টি করে উইকেট নেন মহারাজ ও মরিস। ২টি করে পেয়েছেন মরকেল ও ফিল্যান্ডার।

১৩০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৮ রানে প্রথম উইকেট হারায়। হেইনো কুন ৮ রানে অ্যান্ডারসনের শিকার হলেও সেটা প্রভাব ফেলেনি। ডিন এলগার ৩৮ ও হাশিম আমলা ২৩ রানে অপরাজিত খেলে দিন শেষ করেছেন। ১ উইকেটে ৭৫ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবে দক্ষিণ আফ্রিকা। ক্রিকইনফো

/এফএইচএম/  

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান