দুই সপ্তাহে স্মিথরা হারিয়েছেন ১২ লাখ ডলার!

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০১৭, ১৪:১০আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৪:১১

দুই সপ্তাহে স্মিথরা হারিয়েছেন ১২ লাখ ডলার! অস্ট্রেলিয়ান ক্রিকেটে তিন সপ্তাহ ধরে চলমান অচলাবস্থার কোনও ফলাফল নেই। জুলাইয়ের ১ তারিখ থেকে আগের সমঝোতা চুক্তি সই না করাতে বেকার হয়ে গেছেন স্টিভেন স্মিথ- ডেভিড ওয়ার্নাররা। আর তাতেই ১২ লাখ অস্ট্রেলিয়ান ডলার হারিয়েছেন অসি ক্রিকেটাররা! যা বাংলাদেশি টাকায় সাড়ে ৭ কোটির বেশি! মাত্র দুই সপ্তাহেই এই টাকা হারিয়েছেন ধর্মঘটে যাওয়া অস্ট্রেলীয় ক্রিকেটাররা।

যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া কিন্তু সেই অর্থ অপচয় করেনি। তৃণমূল পর্যায়ের ক্রিকেট উন্নয়নে কাজে লাগাতে ব্যয় হয়েছে সেই অর্থ। ইতোমধ্যে ক্রিকেটাররা চুক্তিবদ্ধ না হলেও নতুন করে সমঝোতা চুক্তি করতে বৈঠকে বসেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের সংগঠন এসিএ।

সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হওয়ার কথা এই বৈঠক। যদিও এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও ফল জানা যায়নি। তবে অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলো বলছে শিগগিরই হয়তো সমাধানে পৌঁছাবে দুই সংগঠন। চুক্তি না হওয়ায় টানা তিন সপ্তাহ ধরে বেকার রয়েছেন ২৩০জন ক্রিকেটার। যে কারণে আসন্ন বাংলাদেশ টেস্ট সফরও ঝুলে রয়েছে। ইতোমধ্যে অস্ট্রেলিয়া এ দলের দক্ষিণ আফ্রিকা সফরও বাতিল হয়ে গেছে।

তাই এ নিয়ে বৈঠকের পর ইতিবাচক কিছুরই ইঙ্গিত দিয়েছেন এসিএর প্রধান নির্বাহী নিকোলসন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের সম্পৃক্ত হওয়াটাই আশা দেখাচ্ছে। দুই পক্ষেই ভালোমতো একটা আস্থার জায়গায় পৌঁছানো সম্ভব হয়েছে।’

যদিও এ সংক্রান্ত কোনও তথ্য নিয়ে এখনও কথা বলেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।

 /এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের