রোমেরোকে ২০২১ পর্যন্ত রেখে দিয়েছে ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০১৭, ১৩:২১আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৩:২৫

 রোমেরোকে ২০২১ পর্যন্ত রেখে দিয়েছে ম্যানইউ ২০১৫ সালের ফ্রি ট্রান্সফারে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন সার্হিও রোমেরো। ইতালীয় ক্লাব সাম্পোরদিয়া ছেড়ে এসেই কোচ হোসে মরিনহোর সুনজরে পড়ে যান। এরপর থেকেই ভাগ্য খোলে তার। ইউরোপা লিগের ফাইনালে সেরা গোলকিপার ডেভিড ডি গিয়াকে বাদ দিয়ে গোল পোস্ট সামলাতে ভার দেওয়া হয় রোমেরোকে।

এবার চুক্তির ক্ষেত্রেও তাকে প্রাধান্য দিয়েছে ইংলিশ ক্লাবটি। রোমেরোকে ২০২১ সাল পর্যন্ত রেখে দিতে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ম্যানইউ।

দুই মৌসুমে ম্যানইউর হয়ে মাত্র ২৮বার খেলার সুযোগ পেয়েছেন রোমেরো। যদিও প্রিমিয়ার লিগে মাত্র ৬ ম্যাচেই খেলার সুযোগ পান ৩০ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। তারপরেও কেনও তার মেয়াদ বাড়ানোর পক্ষে ছিল ম্যানইউ? শোনা যাচ্ছে, ডি গিয়াকে দলে ভেড়াতে চায় রিয়াল মাদ্রিদ! আর তাতেই ক্লাব কর্তৃপক্ষ নতুন চুক্তির জন্যে উঠে পড়ে লাগে। বিবিসি।

/এফআইআর/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম