‘ক্রিকেটের জন্য চমৎকার জায়গা বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০১৭, ১৪:০৩আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৫:০২

সাবেক অস্ট্রেলিয়ান পেসার জ্যাসন গিলেস্পি। বাংলাদেশ সফরে টেস্ট খেলে ইতিহাসই হয়ে আছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার জ্যাসন গিলেস্পি। সবশেষ খেলা সেই সিরিজে এই পেসার হাঁকিয়েছিলেন ডাবল সেঞ্চুরি। আর সেটাই ছিল তার ক্যারিয়ারের শেষ টেস্ট! সেই অস্ট্রেলিয়া দলই সামনে টেস্ট খেলতে বাংলাদেশ সফরের অপেক্ষায়। এই সফরেই বাংলাদেশে খেলার অনন্য অভিজ্ঞতা লুফে নিতে বললেন অস্ট্রেলিয়া এ দলের এই কোচ, ‘ক্রিকেট খেলার জন্য চমৎকার জায়গা বাংলাদেশ। এরা প্রায় অন্ধ ভক্ত। অন্য দলের প্রতি ওদের বেশ শ্রদ্ধা দেখা যায়।  এমনকি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদেরও ওরা ভালোবাসে।’

তিনি আরও যোগ করেন, ‘ওরা সেখানে গেলে দুর্দান্ত সময়ই উপভোগ করবে। আমি মনে করি উপভোগও করবে।’

২০০৬ সালের পর বাংলাদেশের সঙ্গে কোনও টেস্ট খেলার অভিজ্ঞতা নেই অস্ট্রেলিয়ার। তাই নতুন করে এখন যারা খেলছেন, তারা অভিষেকের অপেক্ষাতেই আছেন। সেই লক্ষ্যেই নিজের অভিজ্ঞতা থেকে প্রেরণা দিয়েছেন স্টিভেন স্মিথদের, ‘আমি আসলে ওদের ওখানে দেখতে মুখিয়ে আছি। আশা করছি, বাংলাদেশে দারুণ একটি সফর হবে।’

দেনা-পাওনা নিয়ে ঝটিলতার এখনও শেষ হয়নি। তবে আশা করা হচ্ছে সব কিছুই ইতিবাচকভাবে শেষ হবে। সেটি হলে আগামী ১৮ আগস্টেই বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া। সফরে ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ আছে একটি। এরপরেই ২৭ আগস্ট ঢাকায় প্রথম টেস্টের পর ৪ সেপ্টেম্বর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।

 /এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের