অবসর নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন আমির

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০১৭, ১৪:৪১আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৯:০৫

অবসর নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন আমির স্পট ফিক্সিংয়ের দায়ে দীর্ঘ দিন নিষিদ্ধ ছিলেন মোহাম্মদ আমির। এরপর ফিরে দুর্দান্ত পারফরম্যান্স করলেও বিতর্ক তার পিছু ছাড়েনি। অনেক দিন ধরেই গুঞ্জন- টেস্ট ছাড়ছেন এই পাকিস্তানি পেসার! ঘটনা যখন এত দূর, তখন মুখ খুলতেই হলো আমিরকে। উড়িয়ে দিলেন সব কিছু, ‘আমি জানি না এরকম খবরের পেছনে তথ্য আসে কোথা থেকে।’

এখনই অবসরে যাচ্ছেন না জানিয়ে আমির বলেছেন, ‘আমি এখন পুরোপুরি ফিট ও সুস্থ। কোনও ফরম্যাট থেকেই খেলা ছাড়বার ইচ্ছা নেই।’ তাহলে এমন কথা ছড়ালো কীভাবে? এর ব্যাখ্যায় আমির বলেছেন, ‘আমি আসলে বলেছিলাম ক্রিকেটার হিসেবে প্রত্যেকের নিজের ফিটনেসের প্রতি খেয়াল রাখা উচিত। এই বক্তব্যই কেউ হয়তো পাল্টে দিয়েছে। বলেছে- আমি টেস্ট ক্রিকেট ছাড়তে চাই। যেটা পুরোপুরি মিথ্যা। আমি যতদিন ফিট আছি, খেলে যেতে চাই।’

৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর ক্রিকেটে ফিরেছেন আমির। ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে ১৪ টেস্টে নিয়েছেন ৪৩ উইকেট। পাকিস্তান দলে ফেরার পর সীমিত ওভারের ক্রিকেটেও তার ভালো পারফরম্যান্স, ২১ ওয়ানডেতে ৩০ ও ১৩ টি-টোয়েন্টিতে ১১ উইকেট।  এমন পারফরম্যান্সই বলে দেয়, এখনও শেষ হয়ে যাননি তিনি। তবে এর জন্য কঠিন পরিশ্রম করতে হয়েছে আমিরকে, ‘আমি ফিরেছি প্রায় ১৮ মাস আগে। আমার মনে হচ্ছে, আমি যে পরিশ্রম করেছি, তারই সুফল এখন পাচ্ছি।’- স্কাই স্পোর্টস।  

/এফআইআর/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের