পাতাল রেলে রুট-ব্রডদের অভিনব ‘ভ্রমণ’

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০১৭, ২২:১৭আপডেট : ২৯ জুলাই ২০১৭, ২২:২৩

পাতাল রেলে ইংল্যান্ডের ক্রিকেটাররা ওভাল টেস্টে ইংল্যান্ডের সামনে জয়ের হাতছানি। প্রথম ইনিংসে স্বাগতিক দলের ৩৫৩ রানের জবাবে শনিবার ম্যাচের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেছে ১৭৫ রানে। তৃতীয় দিনেরই খেলা শুরু হওয়ার আগে ইংল্যান্ডের ক্রিকেটারদের ‘কাণ্ড’ দেখে লন্ডনের মানুষ রীতিমতো অবাক। মাঠে পৌঁছাতে রুট-ব্রড-স্টোকসরা চড়েছেন বিখ্যাত পাতাল রেলে!

শনিবার সকালে সতীর্থদের নিয়ে ব্যাংক স্টেশনে যান ইংল্যান্ডের অধিনায়ক রুট। সেখান থেকে পাতাল রেলে চড়ে তারা পৌঁছে যান কেনিংটন স্টেশনে। হয়তো লন্ডনের মানুষের মন জয় করতেই তাদের এমন অভিনব সিদ্ধান্ত।

জো রুটের টুইট ট্রেনে চড়ার আগে একটু অবাকই হয়েছেন স্টুয়ার্ট ব্রড। ব্যাংক স্টেশনে স্কাই স্পোর্টসের বিলবোর্ডে জনপ্রিয় খেলোয়াড়দের সঙ্গে ছিল তারও ছবি। রুট অবশ্য অবাক হননি। ওই বিলবোর্ডের ছবি সহ টুইট করেছেন ইংল্যান্ড অধিনায়ক, যে ছবিতে দেখা যাচ্ছে ব্রডকেও।

ওয়ানডে ও টি-টোয়েন্টি নিয়ে ক্রিকেটভক্তদের আগ্রহ অনেক বেশি। তুলনায় টেস্টের তেমন জনপ্রিয়তা নেই। টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার জন্যই হয়তো রুটদের এমন বিস্ময়কর ভ্রমণ।

/এফএইচএম/এএআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি