ব্রেন স্ট্রোক করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন । তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালকের অবস্থা বেশ গুরুতর বলে নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠজনরা। সাবেক এই ক্রিকেটারকে রাখা হয়েছে আইসিইউতে।
দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপে ভুগছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। রবিবার শারীরিক অবস্থা আরও খারাপ হয়, শেষ পর্যন্ত হাসপাতালে নিতে হয়েছে তাকে। তার শারীরিক অবস্থা খারাপের দিকে যাওয়ায় এখন নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জানা গেছে, রাতে অবস্থার উন্নতি না হলে সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সুজনকে।
হাসাপাতালে নেওয়ার আগে থেকেই সুজনের শারীরিক অবস্থা ভালো ছিল না। তাই থাকতে পারেননি রবিবারের বোর্ড সভাতেও। বিসিবির পরিচালকের দায়িত্বে থাকা সাবেক এই অধিনায়ক আবার গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও।
/আরআই/কেআর/








