অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের স্বপ্ন হাথুরুসিংহের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৭, ১৯:৩২আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১৯:৩৪

বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর এখনও অনিশ্চয়তার চাদরে ঢাকা। সূচি ঠিক হলেও আর্থিক ঝামেলায় অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বাংলাদেশে আসতে রাজি হচ্ছেন না। অনিশ্চয়তার মেঘ ওড়াওড়ি করলেও বাংলাদেশ অবশ্য নিজেদের প্রস্তুতিতে কোনও রকম ছাড় দিচ্ছে না। শক্তিশালী দলের বিপক্ষে ঘরের কন্ডিশন কাজে লাগিয়ে টেস্ট ক্রিকেটে নিজেদের জায়গা করতে চাইছে আরও শক্ত। স্বপ্নটা কোচ চন্ডিকা হাথুরুসিংহের মনে বাসা বেঁধেছে বড় আকারে। এতটাই যে স্টিভেন স্মিথের দলকে হোয়াইটওয়াশ করার কথাও ভাবছেন তিনি!

বাংলাদেশ কোচকে এত বড় স্বপ্ন দেখার সাহস দেখাচ্ছে দেশের মাটিতে গত কয়েকটি সিরিজের ফল। ঘরের মাঠে প্রায় ‘অপ্রতিরোধ্য’ হয়ে ওঠা টাইগাররা টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছিল গত বছর। আর ওয়ানডের কথা ধরলে তো সাফল্যের বৃষ্টিই ঝরিয়েছে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তাই ভীষণ আত্মবিশ্বাসী হাথুরুসিংহে। যে আত্মবিশ্বাস তাকে স্বপ্ন দেখাচ্ছে মহাশক্তিধর প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে নিজের ভাবনা ভাগাভাগি করলেন তিনি এভাবে, ‘টেস্ট ক্রিকেটে আমরা ভালো করছি। উপমহাদেশের কন্ডিশনে জেতার জন্য একটা গেম প্ল্যান আছে আমাদের। সেই জায়গা থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা দুটো টেস্টই জিততে চাই।’

স্বপ্নটা বড়, তবে সঙ্গে এটাও তো সত্যি দল হিসেবেও বড় হয়ে উঠছে বাংলাদেশ। সেই ধারা সচল রাখতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দুটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন হাথুরুসিংহে। এই সিরিজের পরই আবার উড়াল দিতে হবে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে। প্রোটিয়াদের বিপক্ষে টাইগাররা খেলবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। ঘরের বাইরে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং হবে বলেই মনে করছেন বাংলাদেশ দলের প্রধান কোচ, ‘দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা চ্যালেঞ্জিং। এরপর গেম প্ল্যান ঠিকমতো সাজিয়ে নিতে হবে। দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্টের আগের দুই সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ।’

তবে কন্ডিশন বা দেশের বাইরে খেলা হলেও জয় নিয়েই শুধু ভাবছেন হাথুরুসিংহে। দেশে ও দেশের বাইরে টাইগারদের লক্ষ্য কী, এমন প্রশ্নে শ্রীলঙ্কান কোচের উত্তর, ‘অবশ্যই জয়। এখানে (ঘরের মাঠে) আমরা লড়াকু দল। দক্ষিণ আফ্রিকা অচেনা জায়গা, দেখা যাক সেখানে কতটা ভালো করতে পারি। তবে এটা স্পষ্টভাবে বলা যায়, ওরা (দক্ষিণ আফ্রিকা) বিশ্বের এক নম্বর টেস্ট দল।’

শেষে ঘরের মাঠের লক্ষ্য আরও একবার মনে করিয়ে দিয়ে তার মন্তব্য, ‘এখানে আমাদের লক্ষ্য শুধুই জয়।’ যদিও এ মুহূর্তে হাথুরুসিংহের স্বপ্নপূরণের চেয়েও বেশি  জরুরি অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসা!

/কেআর/এএআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের