বৃষ্টি নিয়ে স্মিথের মনে দুর্ভাবনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৭, ২১:৪২আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ২১:৪২

সংবাদ সম্মেলনে বৃষ্টি নিয়ে দুশ্চিন্তার কথা জানাচ্ছেন স্টিভেন স্মিথ দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। শুধু টাইগাররা নয়, অতিথিরাও মাঠে নামতে উন্মুখ। কিন্তু এমন প্রতীক্ষার লড়াইয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে প্রতিকূল আবহাওয়া। ‘বৃষ্টিতে খেলা হতে পারবে তো?’ এমন প্রশ্ন ঘুরছে অনেকের মনে। স্টিভেন স্মিথও এর বাইরে নন। বৃষ্টি নিয়ে ভীষণ দুশ্চিন্তায় অস্ট্রেলীয় অধিনায়ক।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বৃষ্টির প্রসঙ্গ উঠতেই দুর্ভাবনা ফুটে উঠলো স্মিথের কণ্ঠে, ‘বাংলাদেশে এখন বৃষ্টির মৌসুম চলছে। আমরা জানি না, বৃষ্টি হলে উইকেট ঠিক করতে কিউরেটররা কতটা সময় নেবেন। তবে বৃষ্টি কিংবা প্রতিকূল উইকেট  সব কিছুর সঙ্গেই আমাদের মানিয়ে নিতে হবে।’

বৃষ্টি নিয়ে দুর্ভাবনা থাকলেও নিরাপত্তা ব্যবস্থায় খুশি স্মিথ। নিরাপত্তা না পাওয়ার শঙ্কায় ২০১৫ সালে বাংলাদেশে আসতে রাজি হয়নি অস্ট্রেলিয়া। এবার অবশ্য এ বিষয়ে অতিথি অধিনায়কের কণ্ঠে উচ্ছ্বাস, ‘নিরাপত্তা নিয়ে আমাদের প্রতিনিধি দল সন্তুষ্ট। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমরাও খুশি। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আশা করছি, সিরিজে দারুণ লড়াই হবে।’

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দুটি টেস্ট হবে মিরপুর ও চট্টগ্রামে। মিরপুরে প্রথম টেস্ট শুরু ২৭ আগস্ট। ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে ২২ ও ২৩ আগস্ট দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

/আরআই/এএআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম