নাসিরদের সঙ্গে ঈদ জামাতে উসমান খাজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৯

নাসিরের সঙ্গে এক কাতারে ঈদের জামাতে খাজা অচেনা বাংলাদেশে প্রথমবার ঈদ করতে হচ্ছে অস্ট্রেলিয়া দলের একমাত্র মুসলমান ক্রিকেটার উসমান খাজাকে। কিন্তু খুব একটা সমস্যা হয়নি তার। বন্ধুত্বপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করলেন তিনি। শনিবার ঈদ উল আযহার জামাতে তাকে সঙ্গ দিলেন নাসির হোসেনরা।

সোমবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ও শেষ টেস্ট। ওই ম্যাচ খেলতে এখন অসিরা চট্টগ্রামে। বাংলাদেশের সবাই এখনও যাননি সেখানে। নাসিরের সঙ্গে মুমিনুল হক, লিটন দাস, সাব্বির রহমান, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান এখন দেশের বাণিজ্যিক রাজধানীতে। বাকিরা ঢাকায় ঈদ পালন করে আজ শনিবার রাত সাড়ে ৮টার ফ্লাইটে রওয়ানা হবেন।

ঈদটা এবার দেশের বাইরে হলেও খাজার উদযাপনে কোনও ঘাটতি হলো না। তাকে সঙ্গ দিলেন নাসির, সাব্বির ও মুমিনুল। দামপাড়া পুলিশ লাইন মাঠে স্বাগতিক দলের তিন ক্রিকেটারের সঙ্গে নামাজ শেষে কিছুটা আনন্দ ভাগাভাগি করে নেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।

ঈদ জামাত উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। তিন ক্রিকেটারের সঙ্গে সফরকারী দলের ব্যাটসম্যান তাই স্বাচ্ছন্দ্যে নামাজ পড়েছেন। 

নামাজ শেষে টিম হোটেলে ফিরে যান ক্রিকেটাররা। সেখানে তাদের জন্য স্বাভাবিক খাবারের পাশাপাশি তৈরি করা হয় গরুর মাংসের বিশেষ কিছু রেসিপি।

বাংলাদেশে কোনও বিদেশি ক্রিকেটারের উদযাপন এটাই প্রথম নয়। এর আগে ২০১৫ সালে কোরবানির ঈদ চট্টগ্রামে করেছিল পুরো বাংলাদেশ দল। তাদের সঙ্গে একই কাতারে নামাজ পড়েছিলেন সফরকারী দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, ইমরান তাহির ও ম্যানেজার মোহাম্মেদ মোসাজে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম