শেষ উইকেটের লক্ষ্যে শুরু বাংলাদেশের দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৭, ০৯:২৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ০৯:২৮

শেষ উইকেটের লক্ষ্যে শুরু বাংলাদেশের দিন বুধবার শেষ সেশনে অস্ট্রেলিয়ার চার উইকেট ফেলে দিয়ে বাংলাদেশ নিয়ন্ত্রণে নিয়েছে চট্টগ্রাম টেস্ট। ৯ উইকেটে ৩৭৭ রান করেছে অসিরা। প্রথম ইনিংসে তাদের লিডের ব্যবধান বড় না করতে একটি উইকেটের প্রয়োজন বাংলাদেশের। তাদের বাধা হয়ে ক্রিজে আছেন স্টিভ ও’কিফ ও নাথান লিওন। এ জুটি ভাঙার লক্ষ্যে চতুর্থ দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ।

বাংলাদেশের ৩০৫ রানের জবাবে অস্ট্রেলিয়া এগিয়ে আছে ৭২ রানে। ডেভিড ওয়ার্নারের ১২৩ রান ও পিটার হ্যান্ডসকম্বের ৮২ রানে তারা চারশ’র কাছাকাছি রান করতে পেরেছে।

মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান ৩টি করে উইকেট নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের সফল বোলার।

তৃতীয় দিনের প্রথম সেশনের পুরোটা বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় বৃহস্পতিবার আধ ঘণ্টা আগে শুরু হয়েছে খেলা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের