সিরিজ থেকে আমাদের অনেক প্রাপ্তি: মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
০৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪১

অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথের সঙ্গে সিরিজের ট্রফি হাতে ‍মুশফিক টেস্ট ক্রিকেটে ধীরে ধীরে এগিয়ে চলেছে বাংলাদেশ। ইংল্যান্ড-শ্রীলঙ্কার পর অস্ট্রেলিয়াকেও হারিয়ে টাইগাররা প্রমাণ করেছে, টেস্টে প্রতিষ্ঠিত দল হতে আর বেশি দেরি নেই। চট্টগ্রাম টেস্ট হেরে সিরিজ ড্র করলেও মুশফিকুর রহিমের কণ্ঠে সন্তুষ্টির ছোঁয়া।

ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ রানের জয়কে বিশাল প্রাপ্তি মনে করছেন বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয় টেস্ট শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের কথা আমরা খেলোয়াড়রা আর টিম ম্যানেজমেন্ট ছাড়া অন্যরা তেমন বিশ্বাস করেনি। এই জয় তাই আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।’

গত বছর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে দেশের বাইরে ৫টি টেস্ট খেলেছে টাইগাররা। মুশফিক জানালেন, ঘরের মাঠে দীর্ঘ দিন পর টেস্ট খেলা সহজ ছিল না তাদের জন্য, ‘দেশের মাটিতে আমরা অনেক দিন পর টেস্ট খেলেছি। এটা খুব একটা সহজ নয়।’

দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতাকে চট্টগ্রাম টেস্টে হারের জন্য দায়ী করে মুশফিকের মন্তব্য, ‘এই ম্যাচে আমাদের আরও ভালো করার সুযোগ ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার কারণে হেরে গেছি। তারপরও সব মিলিয়ে অনেক ভালো একটা সিরিজ কাটলো। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ ড্র করাও অনেক বড় অর্জন। একটু আক্ষেপ অবশ্য আছে।’

দীর্ঘ ১১ বছর পর টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হলো বাংলাদেশ। এবার সিরিজ জিততে না পারলেও ভবিষ্যতে ক্রিকেটের সবচেয়ে সফল দলকে হারানোর আশাবাদ মুশফিকের কণ্ঠে, ‘আমরা আরেকটু ভালো খেলতে পারলে ম্যাচটা অন্যরকম হতে পারতো। ভবিষ্যতে সুযোগ পেলে এবারের চেয়ে ভালো খেলার চেষ্টা করবো।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম