শুরুর ধাক্কা সামলে ‍ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৯

দিমুথ করুণারত্নে আউট হয়েছেন ৯৩ রানে ভারতের বিপক্ষে ঘরের মাঠে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল শ্রীলঙ্কাকে। সতীর্থদের ব্যর্থতার মাঝে ব্যাট হাতে অবশ্য ছন্দে ছিলেন দিমুথ করুণারত্নে। পাকিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টেও আরেকবার জ্বলে উঠল এই ওপেনারের ব্যাট। যাতে বিপর্যয় কাটিয়ে প্রথম দিনটা শেষ করেছে সফরকারীরা স্বস্তিতে। একটুর জন্য সেঞ্চুরি মিস করা করুণারত্নের ৯৩ রানের ইনিংসের পর অধিনায়ক দিনেশ চান্ডিমালের হার না মানা হাফসেঞ্চুরির ওপর ভর দিয়ে শ্রীলঙ্কা দিন শেষ করেছে ৪ উইকেটে ২২৭ রানে।

ইয়াসির শাহর ঘূর্ণিতে দিনের শুরুতে এলোমেলো হয়ে গিয়েছিল টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা। এই স্পিনার শুরুতেই তুলে নেন সফরকারীদের ২ উইকেট। পাকিস্তানকে প্রথম উইকেট এনে দিয়েছিলেন অবশ্য হাসান আলী। দীর্ঘদিন পর দলে ফেরা কৌশল সিলভাকে (১২) বোল্ড করে সাজঘরে ফেরান এই পেসার। কৌশলের মতো অনেক দিন পর টেস্ট দলে ফিরেছেন লাহিরু থিরিমানে। তার অবস্থা তো আরও খারাপ! রানের খাতা খেলার আগেই ইয়াসিরের ঘূর্ণিতে পড়েন এলবিডাব্লিউয়ের ফাঁদে।

শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে মাঠে নামা কুশল মেন্ডিসও পারেননি। ইয়াসিরের দ্বিতীয় শিকার হয়ে ব্যক্তিগত ১০ রানে যখন তিনি মাঠ ছাড়েন, তখন শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ৬১। আবারও শঙ্কার মেঘ জন্মে শ্রীলঙ্কার আকাশে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে যে দৃশ্য দেখতে হয়েছে তাদের বারবার। তবে ওপেনার করুণারত্নে ও চান্ডিমাল হতে দেননি তা।

এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা-যাওয়া দেখা করুণারত্নে করে গেছেন নিজের স্বভাবসুলভ ব্যাটিং। টেস্ট ক্যারিয়ারের ১৩তম হাফসেঞ্চুরি পূরণ করে হাঁটছিলেন সেঞ্চুরির দিকেও। যদিও হয়নি তা, দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন ৯৩ রান করে। ২০৫ বলের ধৈর্যশীল ইনিংসটি এই ওপেনার সাজিয়েছেন ৫ বাউন্ডারিতে।

আউট হওয়ার আগে অবশ্য চতুর্থ উইকেটে চান্ডিমালের সঙ্গে গড়ে যান গুরুত্বপূর্ণ ১০০ রানের জুটি। করুণারত্নে আউটের পর শ্রীলঙ্কান অধিনায়কও তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৩তম হাফসেঞ্চুরি। ৬০ রানে অপরাজিত থাকা চান্ডিমালকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন নিরোশান ডিকবিলা। এই উইকেটরক্ষক দিন শেষ করেছেন ৪২* রানে। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর:

(প্রথম দিন শেষে)

শ্রীলঙ্কা: প্রথম ইনিংস ৯০ ওভারে ২২৭/৪ (করুণারত্নে ৯৩, চান্ডিমাল ৬০*, ডিকবিলা ৪২*, কৌশল ১২, কুশল ১০; ইয়াসির ২/৫৯, হাসান ১/৫৮)।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম