বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৭, ২২:৪০আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ২২:৪০

নাজমুল হোসেন শান্ত দীর্ঘ দুই বছর পর খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ২০১৫ সালে ‘এ’ দল ভারত সফর করেছিল। এবার বাংলাদেশের দ্বিতীয় সেরা দলের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ‘এ’ দল। আগামী শনিবার ঢাকার মাটিতে পা রাখতে যাওয়া আইরিশরা একটি চার দিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলবে।

বুধবার চার দিনের ম্যাচের জন্য নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এই দলে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার রয়েছেন দুজন,  নাঈম হাসান ও অধিনায়ক সাইফ হাসান।

আগামী ১১ অক্টোবর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে একমাত্র চার দিনের ম্যাচ। এই ম্যাচ শেষে দুই দল চলে যাবে কক্সবাজার।

ওয়ানডে সিরিজের ভেন্যু কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট কমপ্লেক্স। পাঁচটি ওয়ানডে হবে ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর। ২৭ অক্টোবর দেশের পথে রওনা হবে আয়ারল্যান্ড ‘এ’ দল।

চার দিনের ম্যাচের বাংলাদেশ ‘এ’ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, সাদমান ইসলাম, আল আমিন, জাকির হাসান, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি ও জুবায়ের হোসেন লিখন।

/আরআই/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি