‘এ’ দলের সহজ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৭, ১৬:৫১আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৮:০৮

শিরোপা হাতে বাংলাদেশের ‘এ’ দল তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ ‘এ’ দল। চার দিনের ম্যাচের শেষ দিনে আয়ারল্যান্ড ‘এ’ দলকে সহজেই পাঁচ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শেষ দিনে জয়ের জন্য ১০৫ রান প্রয়োজন ছিল বাংলাদেশের, হাতে ছিল আট উইকেট। দুই উইকেটে ২৭ রান নিয়ে শুরু করা স্বাগতিকদের জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সাদমান ইসলাম এবং আল-আমিন।

দলীয় ৫৩ রানে আল-আমিনের (২৪) বিদায়ে ভেঙে যায় ৪৫ রানের তৃতীয় উইকেট জুটি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সাদমান এরপর বেশিক্ষণ টিকতে পারেননি, ফিরে আসেন ২৫ রান করে।

দলীয় ৬০ রানে চতুর্থ উইকেট পতনের পর ইয়াসির আলী ও নুরুল হাসানের ৭১ রানের জুটি জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেয় ‘এ’ দলকে। জয় থেকে এক রান দূরে থাকতে নুরুল ৩১ রান করে আউট হয়ে গেলেও ইয়াসির অপরাজিত ছিলেন ৪৭ রানে।

অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন চার উইকেট নিলেও অতিথিদের জয় এনে দিতে পারেননি।

বাংলাদেশ ‘এ’ দলের সামনে এবার ওয়ানডে মিশন। ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।

/আরআই/এএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান