দেলোয়ারের নৈপুণ্যে প্রথম স্তরে রাজশাহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৭, ২০:৪০আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ২০:৪২

ম্যাচসেরার পুরস্কার জিতেছেন রাজশাহীর দেলোয়ার হোসেন জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে বড় জয় পেয়েছে রাজশাহী বিভাগ। দ্বিতীয় স্তরের ম্যাচে দেলোয়ার হোসেনের অলরাউন্ডিং পারফরম্যান্সে চট্টগ্রাম বিভাগকে ইনিংস ও ১৩ রানে হারিয়েছে তারা। এই জয়ে সামনের মৌসুমে প্রথম স্তরে খেলা নিশ্চিত করেছে রাজশাহী।

আগে ব্যাটিং করা চট্টগ্রাম তাদের প্রথম ইনিংসে করেছিল ২৬০ রান। জবাবে মিজানুর রহমানের সেঞ্চুরিতে রাজশাহী ৪০৩ রানের বড় সংগ্রহ পায়। ১৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৩০ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম।

বল হাতে দেলোয়ার একাই তুলে নিয়েছেন ৬ উইকেট। প্রথম ইনিংসেও রাজশাহীর এই পেসার নিয়েছিলেন ৩ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেটের পাশাপাশি প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬২ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।

চলতি লিগে এটি রাজশাহীর দ্বিতীয় জয়। এই জয়ে দ্বিতীয় স্তরের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজশাহী নিশ্চিত করেছে সামনের মৌসুমের প্রথম স্তরের খেলা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম