তিন ফরম্যাটেই বিকল্প খেলোয়াড়ের খোঁজে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৭, ২৩:০২আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ২৩:০৬

তিন ফরম্যাটেই বিকল্প খেলোয়াড়ের খোঁজে বিসিবি তিন সংস্করণে আলাদা আলাদা খেলোয়াড়ের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই খেলোয়াড়ের ওপর নির্ভরতা কমাতে চায় তারা। মূলত ভবিষ্যতের কথা মাথায় রেখে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির জন্য বিকল্প খেলোয়াড় তৈরির কথা ভাবছেন বিদায়ী সভাপতি নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার বর্তমান কমিটির চার বছরের মেয়াদ শেষ হওয়ার দিনে বিদায়ী সংবাদ সম্মেলনে নতুন চিন্তাধারার কথা বলেছেন নাজমুল। তিন সংস্করণে খেলোয়াড় বিশেষকরণের ব্যাপারটি নিয়ে কথা বলেছেন তিনি, ‘আগে বাংলাদেশ টিমের খেলা কম হতো, এখন খেলা বেশি হচ্ছে। তাই ফিটনেস হয়ে যাচ্ছে বড় ইস্যু। নিউজিল্যান্ডে খেলতে গিয়ে কতগুলো খেলোয়াড় চোটে পড়েছিলো। একটা সেট টিম যদি ধারাবাহিকভাবে খেলতে থাকে, বিশ্রাম না পায় তাহলে ভালো খেলা অসম্ভব। আলাদা দল হওয়া উচিত। ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি যদি ভাগ না করি, ২০১৯ সাল থেকে আমরা সমস্যায় পড়বো। কারণ একই খেলোয়াড়দের দিয়ে কত খেলানো যায়।’

এছাড়া খেলোয়াড়দের সারা বছর অনুশীলনের মধ্যে রাখারও পরিকল্পনা নিয়েছে বিসিবি, ‘আমাদের একটা ফাঁক থেকে যাচ্ছে। সেগুলো কীভাবে ব্যবহার করা যায় ভাবছি। এখন দক্ষিণ আফ্রিকা থেকে যখন দল চলে আসবে, তখন কোচরা কী করবে? খেলা নেই, কোচরা সাধারণত ছুটিতে চলে যায়। পরের সিরিজ শুরু হওয়ার দুই সপ্তাহ আগে আসবে। এই সময়ে কী হবে? এই সময়ে ফাস্ট বোলিং ইউনিট যারা আছে, তাদের দিকে একটা বিশেষ নজর দেওয়া যায়।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের