বিসিবি নির্বাচনে প্রার্থী হলেন যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৭, ২০:৪৫আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ২০:৫২

বিসিবি নির্বাচনে প্রার্থী হলেন যারা আগামী ৩১ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। এবার বিসিবির পরিচালনা পর্ষদ হবে ২৫ জনের। এর মধ্যে ক্যাটাগরি-১ এ (জেলা ও বিভাগ) ১০ জন, ক্যাটাগরি-২ এ (ক্লাব) ১২ জন এবং ক্যাটাগরি-৩ এ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার, বিভিন্ন প্রতিষ্ঠান) একজনকে নির্বাচিত করবেন কাউন্সিলররা। এই ২৩ জন ছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দুজন পরিচালক আসবেন ক্রিকেট বোর্ডে।

বুধবার প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, ক্যাটাগরি-১ এ শুধু নির্বাচন হওয়ার সুযোগ আছে। আগামী রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ঢাকা থেকে পাঁচ প্রার্থীর তিনজন এবং বরিশালের একজন প্রার্থী নাম প্রত্যাহার করলে এই ক্যাটাগরিতেও নির্বাচন হবে না।

বড় বিভাগ হওয়ার কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা থেকে পরিচালক হওয়ার সুযোগ পাবেন দুজন কাউন্সিলর। বাকি বিভাগগুলো থেকে একজন করে পরিচালক বোর্ডে আসবেন।

ইতিমধ্যে খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও রংপুরের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। খুলনা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল। চট্টগ্রাম থেকে আকরাম খান ও আ জ ম নাছির উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রাজশাহী থেকে সাইফুল আলম স্বপন চৌধুরী, রংপুর থেকে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম এবং সিলেট থেকে শফিউল আলম চৌধুরী নাদেল পরিচালক হিসেবে যোগ দেবেন পরবর্তী কমিটিতে।

ঢাকা বিভাগ থেকে ছয় জন মনোনয়নপত্র কিনলেও জমা দিয়েছেন পাঁচ জন। গোপালগঞ্জ থেকে কাউন্সিলর হওয়া শেখ ফজলে নাঈম মনোনয়নপত্র জমা দেননি। পরিচালক হওয়ার লড়াই তাই নরসিংদীর শাহিনুর ইসলাম, মুন্সীগঞ্জের জুনায়েত হোসেন, নারায়ণগঞ্জের তানভীর আহমেদ টিটু, কিশোরগঞ্জের আশফাকুল ইসলাম এবং মানিকগঞ্জের নাঈমুর রহমান দুর্জয়ের মধ্যে সীমাবদ্ধ আপাতত।

বরিশাল বিভাগ থেকে প্রার্থী দুজন- এম এ আউয়াল চৌধুরী ভুলু এবং আলমগীর খান। দুজনের মধ্যে একজন পাবেন পরিচালকের মর্যাদা।

ক্যাটাগরি-২ থেকে ১২ জন পরিচালক আসবেন বোর্ডে। এই ক্যাটাগরিতে ১৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে দুজন প্রার্থী জাতীয় ক্রীড়া পরিষদের কোটা থেকে নির্বাচিত হয়ে আসবেন। বিসিবির একটি সূত্রে জানা গেছে, এই কোটায় বোর্ডের ভেঙে দেওয়া কমিটির সভাপতি নাজমুল হাসান এবং সাবেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববির নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি।

বাকি ১২ পরিচালক নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তারা হলেন-গাজী গোলাম মুর্তজা, তানজীল চৌধুরী, শওকত আজিজ রাসেল, এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম, আফজালুর রহমান সিনহা, মনজুর কাদের, জালাল ইউনুস, নজিব আহমেদ, ইসমাইল হায়দার মল্লিক, লোকমান হোসেন ভূঁইয়া এবং হানিফ ভূঁইয়া।

ক্যাটাগরি-৩ এ সাবেক ক্রিকেটারদের মধ্যে থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। এখানে একমাত্র প্রার্থী জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তাই তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

/আরআই/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি