মেসিকে পেছনে ফেললেন কোহলি

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০১৭, ১৩:২১আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১৩:২১

মেসিকে পেছনে ফেললেন কোহলি একজন ফুটবলের সেরা, আরেকজন খেলেন ক্রিকেট। দুইজন দুই অঙ্গনের হলেও লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন বিরাট কোহলি। ব্র্যান্ড মূল্যের হিসাবে শীর্ষ ১০ অ্যাথলেটদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন, যেখানে আর্জেন্টিনার তারকা ফুটবলারকে টপকে গেছেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক।

কোহলি আছেন ৭ নম্বরে। আর দুই ধাপ পরে ৯ নম্বরে মেসি। ফোর্বসের হিসাব অনুযায়ী, দুজনের মধ্যে ব্যবধান ১০ লাখ ডলারের। এক কোটি ৪৫ লাখ মার্কিন ডলার ব্র্যান্ড মূল্য কোহলির, যেখানে মেসির মূল্য এক কোটি ৩৫ লাখ ডলার।

তাদের দুজনের মাঝে ৮ নম্বরে আছেন আইরিশ গলফার ররি ম্যাকলরয় (এক কোটি ৩৬ লাখ ডলার)। এ তালিকায় সবার উপরে আছেন রজার ফেদেরার। ৩ কোটি ৭২ লাখ ডলার ব্র্যান্ড মূল্য এ সুইস টেনিস গ্রেটের।

শীর্ষ দশে ক্রিকেটার কেবল কোহলিই। আর ফুটবলার আছেন আরও একজন। ফিফা বর্ষসেরা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর ব্র্যান্ড মূল্য ২ কোটি ১৫ লাখ ডলার। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের অবস্থান চার নম্বরে। দুই ও তিন নম্বরে আছেন বাস্কেটবল তারকা লেবরন জেমস (৩ কোটি ৩৪ লাখ ডলার) ও উসাইন বোল্ট (২ কোটি ৭০ লাখ ডলার)। ক্রিকইনফো  

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম