টি-টোয়েন্টি দল নিয়ে গর্বিত শ্রীলঙ্কার কোচ

স্পোর্টস ডেস্ক
২৮ অক্টোবর ২০১৭, ১৭:৫৭আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৯:১৯

নিকে পোথাস সীমিত ওভারের ক্রিকেটে হেরেই চলেছে শ্রীলঙ্কা। আরব আমিরাতে টানা ৭ ম্যাচ হারলো তারা পাকিস্তানের বিপক্ষে। ৫টি ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর দুটি টি-টোয়েন্টিতেও হেরে গেলো তারা। তবে ২০ ওভারের সিরিজ হেরে গেলেও অনভিজ্ঞ এই টি-টোয়েন্টি দল নিয়ে গর্বিত কোচ নিক পোথাস।

রঙিন জার্সিতে আরব আমিরাতে টানা ৭ ম্যাচ হারকে ‘পাঁচটি পরাজয় ও দুটি ভালো খেলা’ আখ্যা দিয়েছেন শ্রীলঙ্কার কোচ। শুক্রবার আবুধাবিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর লড়াই হলেও ২ উইকেটে হেরেছে তার দল। সীমিত ওভারের ম্যাচে এটি তাদের টানা ১৫তম হার। তারা সর্বশেষ ওয়ানডে বা টি-টোয়েন্টি জিতেছে গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে। তারপর থেকে কেবল জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট ও পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট জিতেছে শ্রীলঙ্কা।

শুক্রবার অল্পের জন্য জয় হাতছাড়া হওয়ার পর পোথাস বলেছেন, ‘আমি একে ৭টি হার বলবো না। একে পাঁচটি হার ও দুটি ভালো খেলা বলবো। পাঁচটি ওয়ানডেতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি। কিন্তু টি-টোয়েন্টিতে দেখলে বোঝা যাবে, এই দলটির বিপক্ষে পাকিস্তানের জিততে কতো কষ্ট হয়েছে। জয়ের পর তাদের উদযাপন দেখেই সেটা বোঝা গেছে। আমি এটা দেখে গর্বিত।’

শ্রীলঙ্কার আরেকটি হার, তারপরও গর্বিত কোচ লাহোরে যারা খেলতে আগ্রহ দেখায়নি, তাদের বাদ দিয়ে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। উপুল থারাঙ্গাসহ বেশিরভাগ অভিজ্ঞ খেলোয়াড়রা তাই বাদ পড়েছিলেন দল থেকে। পাকিস্তানের বিপক্ষে অনভিজ্ঞ দল নিয়ে লড়তে হয়েছে লঙ্কানদের। আর তাদের এই প্রতিরোধে মুগ্ধ দক্ষিণ আফ্রিকান কোচ পোথাস, ‘এই দল মাত্র তিন-চারদিন আগে এসেছিল। তাদের দৃষ্টিভঙ্গি ও চেষ্টায় কোনও ভেজাল ছিল না। দেশের হয়ে খেলার মূল্য কতটা তার দৃষ্টান্ত স্থাপন করলো তারা।’

এবার হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে লাহোরে পাকিস্তানকে মোকাবিলা করবে লঙ্কানরা। শনিবার রাতেই দুদল রওনা হবে পাকিস্তানের উদ্দেশে। ক্রিকইনফো 

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম