‘মাশরাফির সঙ্গে সবাই খেলতে চায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৭, ২১:১০আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ২১:১৪

মাশরাফি মুর্তজা এবারের বিপিএলে রংপুর রাইডার্সের গুরুত্বপূর্ণ সদস্য রবি বোপারা। মাশরাফি মুর্তজার সঙ্গে একই দলে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত এই ইংলিশ অলরাউন্ডার।

শনিবার মিরপুরের একাডেমি মাঠে রংপুর রাইডার্সের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করেছেন মাশরাফি। অনুশীলনে বাংলাদেশের সফল অধিনায়ককে পেয়ে উচ্ছ্বসিত বোপারা। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘মাশরাফি এমন একজন ক্রিকেটার, যার সঙ্গে সবাই খেলতে চাইবে। মাশরাফি সবসময় নিজের শতভাগ উজাড় করে খেলেন। তার সঙ্গে খেললে আপনাকেও তাই করতে হবে। তিনি যে কোনও দলের জন্যই সম্পদ। মাশরাফি দুর্দান্ত ক্রিকেটার, তার বোলিং নিখুঁত, ব্যাট হাতে স্পিনারদের বিপক্ষে ভয়ঙ্কর। মাশরাফির সঙ্গে খেললে কারও নিষ্ক্রিয় থাকার উপায় নেই।’

এবার দারুণ শক্তিশালী দল গড়েছে রংপুর রাইডার্স। মাশরাফির নেতৃত্বে  খেলবেন ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, স্যামুয়েল বদ্রি, থিসারা পেরেরা। স্থানীয়দের মধ্যে আছেন শাহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, রুবেল হোসেন। 

পঞ্চম বিপিএলে জমজমাট লড়াইয়ে আশা জানিয়ে বোপারা বলেছেন, ‘বিপিএলের আগের আসরগুলোতে বড় মাপের ক্রিকেটাররা এসেছিল। বাংলাদেশে ক্রিকেট সব সময়ই জমজমাট হয়। আশা করছি, এবারও ব্যতিক্রম হবে না। প্রতিটি দলই দারুণ লড়াই করবে।’

২০১২ সালে বিপিএলের প্রথম আসরেই শুধু খেলেননি বোপারা, যদিও এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় কখনোই তেমন ভালো করতে পারেননি। এবার মাশরাফির সতীর্থ হিসেবে বিপিএলে জ্বলে ওঠার প্রত্যয় তার কণ্ঠে। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি