আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৭, ২১:৪২আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ২১:৪৩

বিসিবির সভায় আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠন নিয়ে আলোচনা। ছবি-বিসিবি ক্রিকেটাঙ্গনের অনেক দিনের দাবি আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পর এই অ্যাসোসিয়েশন গঠনের ইচ্ছা প্রকাশ করেছেন নাজমুল হাসান।

অতীতে অনেকবারই আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে কথা বলেছিলেন বোর্ড সভাপতি। আগের মেয়াদে এক সভায় এ বিষয়ে একটি ফরম্যাট অনুমোদন করেছিল বোর্ড। আটটি অঞ্চল নিয়ে এই ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠনের বিষয়ে আগের কমিটি নীতিগত সিদ্ধান্তও নিয়েছিল। তবে তা আলোর মুখ দেখেনি।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমাদের প্রথম এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠন। আমরা চেষ্টা করবো, আগামী ৬ মাসের মধ্যে এটা চূড়ান্ত করার। তবে স্থানীয় ক্রিকেট সংগঠকদের এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। তাদের সঙ্গে আলোচনা করেই আমরা কাজ করবো। সম্ভব হলে আগামী তিন মাসের মধ্যে ইজিএম ডেকে এটা পাস করানোর ব্যবস্থা করা হবে।’

বিসিবির এই উদ্যোগ বাস্তবায়িত হলে বদলে যাবে দেশের ক্রিকেট, শক্তিশালী হবে ঘরোয়া ক্রিকেট কাঠামো। তৃণমূল পর্যায় থেকে উঠে আসবে ভবিষ্যৎ তারকারা। মূলত ঢাকা থেকে বেরিয়ে এসে ক্রিকেট কাঠামো বিকেন্দ্রীকরণের উদ্যোগ এটি। 

/আরআই/এএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের