রংপুরের লক্ষ্য ১৫৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৭, ২১:১৭আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ২১:২১

৪৭ রানের সেরা ইনিংস খেলেন রাজশাহী রনি তালুকদার বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগের আসরে রংপুর রাইডার্সের বিপক্ষে দুই ম্যাচেই জিতেছিল রাজশাহী কিংস। এবার নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি তারা। খুব বেশি সুবিধা করতে পারেনি রাজশাহী। রংপুরের বোলারদের সামনে নিয়মিত ভাঙতে থাকে তাদের প্রতিরোধ। ৮ উইকেটে ১৫৪ রান করতে পেরেছে গত আসরের ফাইনালিস্টরা।

শনিবার বিপিএলের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় রাজশাহী। সোহাগ গাজীর বলে রুবেল হোসেনের হাতে ক্যাচ দেন ওপেনার মুমিনুল হক (৯)। ওই ধাক্কা তারা সামলে ওঠে রনি তালুকদার ও ওপেনার লুক রাইটের ৪৯ রানের জুটিতে। রাইটকে (১১) নাজমুল ইসলাম ফেরানো থেকে আবার শুরু রাজশাহীর ব্যাটিং ধস।

দলের ৬১ রানে দ্বিতীয় উইকেট হারানো রাজশাহী পঞ্চম উইকেট হারায় ৯০ রানে। রনি সর্বোচ্চ ৪৭ রান করেন ৩৮ বলে ৩ চার ও ২ ছয়ে। সেখান থেকে দলকে টেনে তোলার লড়াইয়ে কিছুটা সফল হন অধিনায়ক ড্যারেন স্যামি ও জেমস ফ্রাঙ্কলিন। ৪৫ রানের জুটি গড়েন তারা। স্যামি ১৮ বলে ১ চার ও ২ ছয়ে ২৯ রান করেন। ফ্রাঙ্কলিন অপরাজিত ছিলেন ২৬ রানে।

নাজমুল ও লাসিথ মালিঙ্গা সবচেয়ে বেশি ২টি করে উইকেট নিয়ে রংপুরের সফল বোলার। একটি করে পেয়েছেন মাশরাফ মুর্তজা ও সোহাগ গাজী।   

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান