টি-টেন লিগে সাকিব-তামিম-মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০১৭, ২২:৫১আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ২২:৫১

টি-টেন টুর্নামেন্টে খেলবেন সাকিব ও তামিম টি-টোয়েন্টির যুগে ক্রিকেটকে আরও আকর্ষণীয় করতে আসছে নতুন ফরম্যাট। চার-ছক্কায় ঢেউয়ে এবার আরও বেশি করে ভাসবে দর্শক টি-টেন লিগে। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো সবচেয়ে ছোট দৈর্ঘ্যের আসর বসতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। উত্তেজনাকর এই লড়াইয়ে থাকবেন বাংলাদেশের তিন ক্রিকেটার- সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান।

৯০ মিনিটের এই ক্রিকেট টুর্নামেন্টে সাকিব খেলবেন কেরেলা কিংসের হয়ে। ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার অধীনে সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন কিয়েরন পোলার্ড, এউইন মরগান, ওয়াহাব রিয়াজ ও সোহেল তানভীরের মতো খেলোয়াড়দের।

কেরেলার মতো বড় নাম দিয়ে দল সাজিয়ে নিয়েছে বেঙ্গল টাইগার্সও। পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদের নেতৃত্বে এই দলটিতে খেলবেন মোস্তাফিজ। বাংলাদেশি পেসারের সঙ্গে দলটিতে বড় নাম ক্যারিবিয়ান স্পিনার সুনিল নারিন।

তামিম খেলবেন পাখতুনের হয়ে। বাংলাদেশি ওপেনারের সঙ্গে এই দলে আছেন পাকিস্তানের ফখর জামান, শহীদ আফ্রিদি, জুনায়েদ খান, উমর গুলের মতো ক্রিকেটাররা। আছেন ডোয়াইন স্মিথ-মোহাম্মদ নবীরাও।

১৪ ডিসেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া এই টুর্নামেন্ট শেষ হবে ১৭ ডিসেম্বর। ছয় দলের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে- টিম পাঞ্জাব লিজেন্ডস, টিম পাখতুন, টিম মারাথা অ্যারাবিয়ানস, টিম বেঙ্গল টাইগার্স, টিম শ্রীলঙ্কা (কলম্বো লায়ন্স) ও টিম কেরেলা কিংস। স্পোর্টস্টার

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি